চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেপাল থেকে দেশে ফিরেছে মে‌য়ে‌শিশু‌দের ফুটবল দল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৩ পূর্বাহ্ন ২৬, এপ্রিল ২০১৫
স্পোর্টস
A A

ভূমিকম্পে বিধ্বস্ত নেপাল থেকে দেশে ফিরেছেন বাংলাদেশ অনুর্ধ্ব-১৪ মহিলা ফুটবল দলসহ প্রায় অর্ধশত বাংলাদেশী । রোববার রাতে দেশে ফেরেন তারা।  ত্রাণ সহায়তা দিতে যাওয়া বিমান বাহিনীর পরিবহন বিমানে করে ফিরিয়ে আনা হয়েছে তাদের।

সশস্ত্র বাহিনী বলেছে, প্রয়োজন হলে নির্দেশনা অনুযায়ী আবারো সহায়তা দিতে নেপাল যেতে প্রস্তুতি রয়েছে তাদের।

নেপালে ভূমিকম্প আঘাত হানার পর ক্ষয়ক্ষতির ভয়াবহতায় শনিবারই সরকারের নির্দেশনা আসে দূর্গতদের সাহায্য সহযোগিতা পাঠানোর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পাওয়ার পর রোববারই বিমান বাহিনীর সি-ওয়ান থ্রি জিরো পরিবহন বিমানে ত্রান সামগ্রী নিয়ে নেপাল যায় একটি দল।নেপাল থেকে ফেরার পথে বাংলাদেশ অনুর্ধ্ব-১৪ মহিলা ফুটবল দল এবং কাঠমান্ডুতে থাকা বাংলাদেশীসহ মোট ৪৯ জনকে নিয়ে আসা হয় বিমানবাহিনীর এই বিশেষ বিমানে।

দেশে ফিরে স্বস্তি প্রকাশ করেন ভয়াবহ ভূমিকম্পের কবলে পড়া বাংলাদেশী এবং মহিলা ফুটবল দলের সদস্যরা । দলের খেলোয়াড় রুমা আক্তার বলেন, ওখানে কি যে অবস্থা হয়েছিল সেটা বলে বোঝাতে পারবো না। তবে দেশে ফিরতে পেরে খুবই ভালো লাগছে।ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে দেশে ফেরা মহিলা ফুটবলাররা জানিয়েছেন,তাদের ভয়ঙ্কর অনুভূতির কথা।

বাংলাদেশ বিমানের বিশেষ পরিবহন বিমানে নেপাল গিয়েছিলো সেনাবাহিনীর ছয়টি চিকিৎসক দল।

প্রধানমন্ত্রীর নির্দেশনা পেলে আবারও নেপাল যেতে প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে বলে জানিয়েছেন ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়া সেনা বাহিনী ও বিমান বাহিনীর সমন্বয়ে কাঠমান্ডু থেকে ফিরে আসা কর্মকর্তারা।

Jui  Banner Campaign
ট্যাগ: নেপালমহিলা ফুটবল দল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তিতাস গ্যাসের বিতরণ লাইনে গ্যাসের চাপ কম থাকবে

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

জনপ্রত্যাশা পূরণে কাজ করতে চান প্রথমবার নির্বাচিত এমপিরা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

মন্ত্রিপরিষদ বিভাগের নতুন সচিব হলেন ড. নাসিমুল গনি

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

ঝিনাইদহের মাঠজুড়ে হলুদের উৎস

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

নাহিদ ইসলামের বাসায় শিশুদের ভালোবাসায় সিক্ত তারেক রহমান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT