চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেপাল ট্র্যাজেডি: স্ত্রীসহ এক মুক্তিযোদ্ধার মৃত্যু

এস এম আশিকুজ্জামানএস এম আশিকুজ্জামান
৪:১১ অপরাহ্ণ ১৪, মার্চ ২০১৮
বাংলাদেশ
A A

নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলার উড়োজাহাজ দুর্ঘটনায় আমরা একজন মুক্তিযোদ্ধাকে হারিয়েছি। যিনি ১৯৭১ সালে ৭ নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধে অংশ নেন। মুক্তিযোদ্ধা মো: নজরুল ইসলামের সাথে এই দুর্ঘটনায় তার স্ত্রী আকতারা বেগমও নিহত হন।

নিহত মো: নজরুল ইসলামের ভাই মো: শফিকুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন, আমার ভাই ও ভাবী ইউএস-বাংলার উড়োজাহাজ দুর্ঘটনায় মারা গেছেন। আমার ভাই নজরুল ইসলাম একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি ১৯৭১ সালে ৭ নম্বর সেক্টরে কর্নেল নূরুজ্জামানের আন্ডারে মুক্তিযুদ্ধে অংশ নেন। তখন তিনি ইন্টারমিডিয়েটের ছাত্র ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জে জন্ম নেয়া নিহত নজরুল ইসলাম সর্বশেষ ডিবিবিএল’র সিনিয়র প্রিন্সিপ্যাল অফিসার হিসেবে অবসরে যান। আর তার স্ত্রী আকতারা বেগম রাজশাহী সরকারী মহিলা কলেজের শিক্ষিকা থেকে অবসরে নেন। রাজধানীর মিরপুরে বসবাস করা এই দম্পতির দুই মেয়ে কাঁকন ও কনক। কাঁকন ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্টে মাস্টার্স করেছেন। আর কনক উত্তরা উইমেনস মেডিকেল কলেজে পড়ছেন।

ভাইয়ের সঙ্গে শেষ কথার স্মৃতিচারণ করে মো:শফিকুল ইসলাম বলেন, ‘ভাইয়ের সাথে আমার শেষ কথা হয় ওইদিন বাংলাদেশ সময় সকাল ১১ টা ১৩ মিনিটে। ভাইয়া জানান যে, ভাবিকে নিয়ে সে নেপাল যাচ্ছেন। আমি তাকে বলি, আচ্ছা ঘুরে আসেন। সাবধানে থাকবেন।’

গত সোমবার ইউএস বাংলা এয়ারলাইন্সের বোমবার্ডিয়ার ড্যাশ ৮ কিউ-৪০০ উড়োজাহাজটি ঢাকা থেকে ছেড়ে গিয়ে দুপুর ২টা ২০ মিনিটে নেপালে কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে অবতরণ করার সময় বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৫১। এর মধ্যে ২৮ জন বাংলাদেশি, ২২ জন নেপালী এবং ১ জন চীনা নাগরিক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউএস বাংলানেপালমুক্তিযোদ্ধালিড নিউজ
শেয়ারTweetPin3

সর্বশেষ

১৪ মিনিটের ঝড়, প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে কোয়ার্টারে আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৭, ২০২৬

মেসির পেনাল্টি মিস, লিড নিয়ে বিরতিতে মিশর

জুলাই ৭, ২০২৬

ফ্যাশনের নানা দিক, ট্রেন্ড, ডিজাইন ও ইন্ডাস্ট্রির বাস্তবতা নিয়ে আলোচনা

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই নিয়ে কটূক্তি এখনও ফৌজদারি অপরাধ নয়, আলোচনা হতে পারে: তথ্য উপদেষ্টা

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT