চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেপালে হতাহতদের স্বজনদের ডাকবেন প্রধানমন্ত্রী

সাখাওয়াত আল আমিন সাখাওয়াত আল আমিন
৯:৫১ অপরাহ্ণ ১৯, মার্চ ২০১৮
বাংলাদেশ
A A

নেপালে উড়োজাহাজ দুর্ঘটনায় যারা হতাহত হয়েছেন তাদের স্বজনদের খুব শিগগিরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে ডাকবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, স্বজনদের খোঁজখবর নিয়ে যার যা প্রয়োজন, তা ব্যবস্থা করবেন প্রধানমন্ত্রী।

সোববার বিকেলে আর্মি স্টেডিয়ামে নেপালে নিহতদের জানাজা শেষে সাংবাদিকদের এসব কথা জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, যে ক্ষতি হয়ে গেছে তা অপুরণীয়। তাদের আর ফিরে পাওয়া যাবে না। কিন্তু তাদের পরিবারের পাশে সবসময়ই থাকবে আওয়ামী লীগ সরকার। প্রধানমন্ত্রী তাদের শিগগিরই গণভবনে ডাকবেন। তারপর তাদের খোঁজ খবর নিয়ে যার যা প্রয়োজন তিনি ব্যবস্থা করবেন।

প্রধানমন্ত্রীর তৎপরতা এবং নিয়মীত খোঁজ খবর রাখার কারণেই নিহতদের মরদেহ প্রত্যাশিত সময়ের আগেই দেশে পৌঁছেছে বলে জানান ওবায়দুল কাদের। যা

দের মরদেহ এখনও আসেনি, ডিএনএ টেস্ট সম্পন্ন করে খুব দ্রুতই তাদের দেশে ফিরিয়ে আনা হবে বলে জানান তিনি।

Reneta

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তার সঙ্গে ছিলেন বিমানমন্ত্রী একেএম শাহজাহান কামাল।

বিমান বাহিনীর এবং কার্গোতে সোমবার বিকেল তিনটার পরে নেপালে নিহত ২৬ বাংলাদেশীর মধ্যে ২৩ জনের মরদেহ পৌঁছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।

এরপর তাদের নিয়ে আসা হয় আর্মি স্টেডিয়ামে। বিকেল সাড়ে পাঁচটার দিকে জানাযা শেষে তাদের কফিনে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং স্পিকারের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর স্বজনদের কাছে হস্তান্তর করা হয় মরদেহগুলো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদেরপ্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin1

সর্বশেষ

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে: জয়সোয়াল

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT