নেপালে ২৩ আরোহী নিয়ে ‘তারা এয়ার ভাইকিং’ এর একটি বিমান বিধ্বস্ত হয়েছে। হিমালয়ের কাছে মিয়াগদি জেলার জঙ্গলে পাওয়া গেছে বিমানের ধ্বংসাবশেষ। হেলিকপ্টার নিয়ে চলছে উদ্ধারকাজ।
উড্ডয়নের দশ মিনিট পরই পোখারার কন্ট্রোলরুম থেকে বিমানটির সংযোগ বিচ্ছিন্ন হয়। এরপরই ২০ যাত্রী এবং ৩ জন ক্রু নিয়ে বিধ্বস্ত হয় ফ্লাইটটি। যাত্রীদের মধ্যে একজন চীনা এবং একজন কুয়েতি নাগরিক ছিলেন।
বিধ্বস্ত বিমানের কোনো আরোহী বেঁচে আছেন কি-না সে ব্যাপারে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া গেলেও কুয়াশা এবং দুর্গম অঞ্চল হওয়ায় ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ। আর নিখোঁজদের তথ্য জানতে পোখারা বিমানবন্দরে ভিড় করছেন স্বজনরা।







