চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেপালে তুষারধসে চাপা পড়া ১শ’ মৃতদেহ উদ্ধার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১১ অপরাহ্ণ ০৪, মে ২০১৫
আন্তর্জাতিক
A A

নেপালে ভয়াবহ ভূমিকম্পের পর সৃষ্ট তুষারধসে চাপা পড়া একটি গ্রাম থেকে ১শ’ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ভূমিকম্প দুর্গত এলাকায় মহামারি হওয়ার প্রবল ঝুঁকি রয়েছে বলে শঙ্কা প্রকাশ করেছেন চীনের একটি চিকিৎসক দল।

গত দুইদিনে (শনি ও রোববার) কাঠমান্ডু থেকে ৬০ কিলোমিটার দূরের লাংটাং গ্রাম থেকে এসব মৃতদেহ উদ্ধার করেছেন নেপালি পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা। তুষার ও বরফ খুঁড়ে গ্রামবাসী ও পর্বতারোহীদের এসব মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে সোমবার জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

ভূমিকম্পের পর নেপালে গণস্বাস্থ্যের ঝুঁকি নিয়ে চীনের চিকিৎসা দলের এক মূল্যায়ন প্রতিবেদনে মহামারির আশংকার বিষয়টি তুলে ধরে।

একই ধরনের মত পোষণ করেছেন নেপালে নিয়োজিত ইউনিসেফের মাঠ পর্যায়ের কর্মকর্তারাও।

ইউনিসেফের জরুরি কৌশলগত যোগাযোগ উপদেষ্টা কেন্ট পেজ বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বিমান ও সদস্যরা কাঠমান্ডুর বাইরে উদ্ধার কাজ ও ত্রাণ তৎপরতায় সহায়তা করতে শুরু করেছেন বলে জানিয়েছেন এক মার্কিন সামরিক কর্মকর্তা।

বিদেশী উদ্ধারকর্মীদের ফেরত পাঠানোর প্রস্তুতি নিচ্ছে নেপাল সরকার। সোমবার নেপালের কেন্দ্রীয় প্রাকৃতিক দুর্যোগ ত্রাণ কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, উদ্ধার কাজ প্রায় শেষ পর্যায়ে। বাকি কাজ নেপালের উদ্ধারকর্মীরাই করতে পারবে। ভূমিকম্পের পর ৩৩টির বেশি দেশ থেকে উদ্ধারকর্মীরা নেপালে যান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেপালনেপালের ভূমিকম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT