ইউএস-বাংলা এয়ারলাইনসের উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় নেপাল সরকারের তদন্ত প্রতিবেদন এক পেশে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটির সাবেক ফ্লাইট সেফটি প্রধান স্কোয়াড্রন লিডার (অব.) ক্যাপ্টেন এইচ এম আখতার খান। চ্যানেল আই অনলাইনকে দেয়া বক্তব্যে তিনি বলেন, ‘এই তদন্ত প্রতিবেদনে শুধু পাইলটকেই ব্লেইম করা হয়েছে, কিন্তু এয়ার ট্রাফিক কন্ট্রোলারের ভূমিকা কী ছিলো সেটা স্পষ্ট করা হয়নি।’







