চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেপালের কাছে হেরে বাংলাদেশের বিদায়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৭ অপরাহ্ণ ২৫, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশের কিশোর ফুটবল দল মাঠে খেলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অনূর্ধ্ব-১৫ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল থেকে বাদ পড়তে হয়েছে বাংলাদেশকে। শুক্রবার নেপালের কাছে ৪-২ ব্যবধানে হেরে যায় বাংলাদেশের কিশোররা।

নিজেদের মাঠ এএনএফএ কমপ্লেক্সে শুক্রবার প্রথম সেমি-ফাইনালে পঞ্চম মিনিটেই এগিয়ে যায় ‘বি’ গ্রুপের রানার্সআপ হয়ে সেরা চারে ওঠা নেপাল। আকাশ বুদ্ধ মাগার গোলমুখ থেকে সহজে লক্ষ্যভেদ করেন।

৩০তম মিনিটে ম্যাচে ফেরা আরও কঠিন হয়ে যায় বাংলাদেশের জন্য। বাঁ দিক থেকে আসা ক্রসে নেপালের এক খেলোয়াড় হেড করার পর বল গোলমুখ থেকে বিপদমুক্ত করেননি ডিফেন্ডার সাদেকুজ্জামান; ইমন হাওলাদার গ্লাভসবন্দী করতেও ব্যর্থ হন। দৌড়ে এসে ব্যবধান দ্বিগুণ করেন আকাশ। ৬৪তম মিনিটে নাজমুলের আত্মঘাতী গোলে আরও পিছিয়ে পড়ে বাংলাদেশ।

দুই মিনিটের মধ্যে ফয়সাল আহমেদের জোড়া গোলে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। এই ফয়সাল গ্রুপ পর্বে দারুণ খেলেন।

যোগ করা সময়ে প্রতিআক্রমণ থেকে স্কোরলাইন ৪-২ করেন ব্রিজেশ চৌধুরী।

ফয়সালের হ্যাটট্রিকে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারানোর পর ভুটানকে ৩-০ ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারতের তথ্য চীনে পাচার করছে ইউসি ব্রাউজার!

পরবর্তী

ছাত্রলীগ নেত্রী জানালেন ‘সালোয়ারের ওপর গেঞ্জি’ নোটিশের পেছনের কথা

পরবর্তী
বাংলাদেশের শহরে একটি বিলবোর্ডে বাংলা ভাষায় লেখা তথ্যচিত্র।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাত্রলীগ নেত্রী জানালেন 'সালোয়ারের ওপর গেঞ্জি' নোটিশের পেছনের কথা

মুখে হাসি, মাঠে লড়াইয়ের চ্যালেঞ্জ

সর্বশেষ

আবারও বন্যার শঙ্কা নেপালে!

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালকে জরুরি সহায়তায় ৫ লাখ ডলার দেবে যুক্তরাষ্ট্র

আগস্ট ২৭, ২০২৬

নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্ষণের আলামত মেলেনি ময়নাতদন্তে, মিলল চাঞ্চল্যকর তথ্য

আগস্ট ২৭, ২০২৬
Professional Focused Caucasian Female Surgeon Reviewing Patient's Brain Scans on a Large Monitor, Preparing to Lead Her Team in a Complex Surgery, Analyzing Data Before the Procedure Begins

সার্জনের পাশে এআই, জটিল মস্তিষ্কের অস্ত্রোপচারে নতুন সাফল্য

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT