নেপালে ভূমিকম্পে দুর্গতদের জন্য ১২ কোটি টাকা অনুদান দেবে ব্র্যাক। আজ ব্র্যাকের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অনুদানের কথা জানানো হয়।
ব্র্যাক তার নিজস্ব তহবিল থেকে ৮ কোটি টাকা এবং ব্র্যাক, ব্র্যাক ব্যাংক এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কর্মীদের এক দিনের বেতন থেকে ৪ কোটি টাকা অনুদান হিসেবে প্রদান করবে।
আগামী সপ্তাহে ব্র্যাকের একটি টিম নেপালে যাবে বলে জানানো হয়। পরবর্তী দুই বছরে নেপালে আরো ১শ’ ৫ কোটি টাকা দেয়ার পরিকল্পনা করছে বলেও জানায় ব্র্যাক।
এজন্য বিভিন্ন আন্তর্জাতিক দাতা সংস্থার কাছ থেকে তহবিল সংগ্রহের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ব্র্যাকের সিনিয়র পরিচালক আসিফ সালেহ, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার এস এন কৈরী এবং পরিচালক ডক্টর আকরামুল ইসলাম।







