চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেপালকে হারালেই সুপার এইট, হারলে সম্ভাবনা কতটুকু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৮ অপরাহ্ণ ১৫, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

নেদারল্যান্ডসকে সহজ প্রতিপক্ষ ভাবা হচ্ছিল না। আবার খুব যে কঠিন, তাও মানা যাচ্ছিল না। অবশ্য ঘাম ঝরিয়েই ডাচদের হারাতে হয়েছে বাংলাদেশকে। ২৫ রানের ব্যবধান দেখে হয়ত অনেকের কাছে বোধগম্য হবে না, কেমন লড়াই হয়েছে। রিশাদ হোসেন দ্রুত উইকেট শিকার করায় শেষের দুই ওভারই শুধু ম্যাড়ম্যাড়ে ছিল। ম্যাচের বাকি ৩৮ ওভারই ছিল রোমাঞ্চ নিয়ে উপভোগ করার মতো।

সুপার এইটের পথ অনেকটাই পরিষ্কার বাংলাদেশের সামনে। তবে নেপাল সবশেষ ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে যেভাবে লড়াই করে ১ রানে হেরেছে তাতে দৃষ্টিভঙ্গি পাল্টে যাওয়ারই কথা। বাংলাদেশ দলকে যথেষ্ট গুরুত্ব দিয়েই মাঠে খেলতে হবে।

জিতলে তো সরাসরি সুপার এইট নিশ্চিতই বাংলাদেশের। তবে হেরে গেলে পানির মতো সহজ হবে না পরের রাউন্ডে ওঠা। বাংলাদেশকে হারালে অবশ্য নেপালের সুযোগ থাকবে না সুপার এইটে যাওয়ার। কেননা রান রেটে অনেক বেশি পিছিয়ে তারা।

তবে সুবিধা হবে নেদারল্যান্ডসের। যাদের হারিয়ে সুপার এইটের ম্যাচগুলো খেলার জন্য মুখিয়ে বাংলাদেশ তাদেরও সুযোগ আছে পরের রাউন্ডে যাওয়ার।

বাংলাদেশ যদি নেপালের কাছে হেরে যায় আর ডাচরা যদি আগেই বাদ পড়া লঙ্কানদের হারিয়ে দেয় তাহলে সুপার এইটের পথ আরও জটিল হবে। তখন বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে রান রেটে এগিয়ে থাকা দলেই উঠবে শেষ আটে।

`ডি’ গ্রুপের দল দুটির মধ্যে রান রেটে অনেকটাই এগিয়ে শান্তবাহিনী। চার ম্যাচের চারটিতেই জিতে গ্রুপপর্ব শেষ করেছে প্রোটিয়ারা। আগেভাগেই নিশ্চিত করে ফেলেছে সুপার এইট। বড় ধরণের কোনো অঘটন না ঘটলে বাংলাদেশের সুপার এইট নিশ্চিত! ক্রিকেট অনিশ্চয়তার খেলা বলেই নিশ্চয়তার সার্টিফিকেট দেয়া যাচ্ছে না।

Reneta

বাংলাদেশ-নেপাল লড়াই সেন্ট ভিনসেন্টে সোমবার প্রত্যুষে। বাংলাদেশে ঈদের দিন ভোর সাড়ে পাঁচটায় খেলা শুরু। ক্যারিবয়ান এই অঞ্চলটির স্থানীয় সময় অবশ্য সন্ধ্যা সাড়ে ৭টা।

আগের ম্যাচটি ছিল সকালের। এবার ফ্লাড-লাইটে খেলতে হবে বাংলাদেশকে। নেদারল্যান্ডসের বিপক্ষে দুই দিন আগেই এখানে খেলায় মাঠ সম্পর্কে পুরোপুরি ধারণা রয়েছে টিম টাইগার্সের।

নেপালের সঙ্গে বাংলাদেশ টি-টুয়েন্টি খেলেছে মোটে একটি। সেটি ১০ বছর আগে ২০১৪ সালে ঘরের মাঠের টি-টুয়েন্টি বিশ্বকাপে। চট্টগ্রামে ৮ উইকেটে নেপালকে উড়িয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল আয়োজকরা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেই আসরের দুর্বলতম দল হংকংয়ের কাছে ২ উইকেটে হেরে আক্ষেপে পুড়েছিল বাংলাদেশ।

সে রকম অক্ষটনের জন্ম যেন আর্নস ভেল স্টেডিয়ামে না হয় সেজন্য ম্যাচের আগের দিন স্থানীয় সময় দুপুরেই অনুশীলন সেরে নিয়েছে বাংলাদেশ দল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪বাংলাদেশ নেপাললিড স্পোর্টসসেন্ট ভিনসেন্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের কিছু অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা

মে ২০, ২০২৬

ম্যানসিটির হোঁচট, ২২ বছর পর চ্যাম্পিয়ন আর্সেনাল

মে ২০, ২০২৬

৪৩ বর্ষী গোলরক্ষক নিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে যাচ্ছে স্কটল্যান্ড

মে ১৯, ২০২৬

ট্রাম্পের পর এবার চীনে ভ্লাদিমির পুতিন

মে ১৯, ২০২৬

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন লোপেজ, আবেগঘন বার্তা ইয়ামালের

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT