করোনার কারণে দীর্ঘ দুই বছর বিরতির পর শুরু হয়েছে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা এশিয়ান সেন্ট্রাল জোন পুরুষ আর নারী ভলিবল চ্যাম্পিয়নশিপ। উদ্বোধনী দিনে বাংলাদেশের ছেলেদের ভলিবল দল ৩-০ সেটে নেপালকে হারিয়ে শুভ সূচনা করেছে।
বৃহস্পতিবার বিকালে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ছেলেদের ভলিবলের আরেক ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে ৩-০ সেটে জয় পায় শ্রীলঙ্কা।
মেয়েদের বিভাগে অবশ্য প্রথম ম্যাচে বাংলাদেশ জয়ের দেখা পায়নি, কিরগিজস্তানের কাছে ৩-০ সেটে হেরেছে। মালদ্বীপকে ৩-০ সেটে উজবেকিস্তান এবং শ্রীলঙ্কাকে ৩-২ সেটে হারিয়েছে নেপাল।







