তিনদিনের সফরে নেদারল্যান্ডস গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের আমন্ত্রণে তাঁর এই সফর।
আমস্টারডাম শিফল বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান নেদারল্যান্ডসের অবকাঠামো ও পরিবেশ বিষয়ক মন্ত্রী মেলানি সুলজ ভ্যাঁ হেগেন, নেদারল্যান্ডসে বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মুহম্মদ বেলাল এবং বাংলাদেশে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি মার্গারেথা।
প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। সফরে কয়েকটি সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
৬ নভেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।







