চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেদারল্যান্ডসের কোচিংয়ে ফিরছেন কোম্যান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৩ অপরাহ্ন ০৬, এপ্রিল ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

তিন বছরের চুক্তিতে ২০২৩ সাল থেকে আবারও নেদারল্যান্ডস ফুটবল দলের কোচের দায়িত্বে ফিরছেন রোনাল্ড কোম্যান। চলতি মৌসুমের শুরুতে বার্সেলোনার কোচের পদ থেকে তিনি বরখাস্ত হয়েছিলেন।

বছরের শেষদিকে কাতার বিশ্বকাপের পর ডাচদের কোচিংয়ের দায়িত্ব ছেড়ে দেবেন লুইস ফন গাল। তিনি প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত বলে খবর এসেছে দুদিন আগে।

দ্বিতীয়বার ডাচদের কোচ হচ্ছেন কোম্যান। ২০১৮ থেকে ২০২০ সালে তিনি দলটির দায়িত্বে ছিলেন। পরে নেন বার্সার দায়িত্ব। ক্লাব ক্যারিয়ারে বার্সার পাশাপাশি ৫৯ বছর বয়সী ডাচম্যানের এভারটন ও সাউদাম্পটনকে কোচিং করানোর অভিজ্ঞতা আছে।

খেলোয়াড়ি জীবনে কোম্যান জাতীয় দলে ৭৮ ম্যাচ খেলে ১৪ গোল করেছেন। ১৯৯৭ সালে অবসরে যান। পরে ১৯৯৭-৯৮ সালে নেদারল্যান্ডসের সহকারী কোচ হয়ে নতুন অধ্যায় শুরু করেন।

কোম্যানের অধীনে ২০১৯ সালে উয়েফা নেশন্স লিগের রানার্সআপ হয়েছিল নেদারল্যান্ডস। গত বছর ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বেও তিনি কোচ ছিলেন। ২০২০ সালে বার্সেলোনায় যোগ দেন।

পুনরায় জাতীয় দলের দায়িত্ব কাঁধে নিতে চলা কোম্যান টুইটারে লিখেছেন, ‘আমি সাহায্য করার জন্য মুখিয়ে আছি। দেড় বছর আগে কোনো অবস্থাতেই অসন্তোষ থেকে ডাচ দল ছাড়িনি। আমার কাজটা ভালো লেগেছে, ফলাফল ভালো ছিল। জলদিই সেই পথে এগিয়ে যাব। এটা নিশ্চিত।’

Reneta

‘গর্বিত হয়ে জানাচ্ছি যে, বিশ্বকাপের পরে আবারও নেদারল্যান্ডস দলের ম্যানেজার হব। খুব করে অপেক্ষায় আছি। আসুন একসাথে নতুন সাফল্যে পৌঁছাই!’

Jui  Banner Campaign
ট্যাগ: কোম্যাননেদারল্যান্ডসলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পাকিস্তানের

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বাংলাদেশকে কিছুটা সম্মান পাইয়ে দেয়ার ছিল: নাকভি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি থেকে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে বন্যাদুর্গতদের পাশে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT