চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেত্রী হয়ে গেলেও অভিনয় ছাড়ছি না: নুসরাত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৪ অপরাহ্ণ ১৮, মে ২০১৯
বিনোদন
A A

টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান প্রথমবারের মত ভারতের লোকসভা নির্বাচনে লড়ছেন। তার আসন পশ্চিম বঙ্গের বসিরহাট। তিনি অংশ নিচ্ছেন কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে। যেখানে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে রবিবার (১৯ মে)।

এরইমাঝে কলকাতার শীর্ষ একটি দৈনিকে প্রকাশ পেল তার একটি সাক্ষাৎকার। যেখানে কথা প্রসঙ্গেই এই অভিনেত্রী তুলে ধরেছেন রাজনীতিতে তার পদচারণার কথা।

অভিনয় থেকে রাজনীতি, কার অনুপ্রেরণায় রাজনীতিতে পদচারণা করেছেন এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী নুসরাত খুব চটজলদিই পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা-সভানেত্রী মমতা বন্দোপাধ্যায়ের নামটি জানান।

সাথে এও বলেন যে, অভিনয় থেকে রাজনীতি কথাটা মোটেই সত্যি নয়। অভিনয়ে ছিলাম, আছি এবং থাকব। অভিনয় জগতে থাকা অবস্থাতেই আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ফ্যান’ ছিলাম। এরপর প্রার্থী হওয়ার প্রস্তাব আসার পরে, দ্বিতীয় বার আর কিছু ভাবিনি। মানুষকে আমি বরাবরই ভালবাসি। তাই মানুষের জন্য কাজ করার এই সুযোগ হারাতে চাই না।

কলকাতার এই অভিনেত্রী পুরোপুরি আশাবাদী যে, ভোটের লড়াইয়ে তিনি বিজয় অর্জন করেই সংসদে যাবেন। এ বিষয়ে তিনি বলেন, সংসদ শব্দটা খুব ছোট হলেও, এর দায়িত্ব তো অনেক বেশি। এত দূর এগোতে পেরেছি যখন, মানুষকে পাশে পেয়েছি যখন, তখন সংসদেও যেতে হয়তো পারবো।

তবে সংসদে গেলে কী করবেন সেটা আগে থেকেই মানুষকে প্রতিশ্রুতি দিতে চান না। তিনি বলেন, আমি আগে থেকে কোনও প্রতিশ্রুতি বা কথা দিতে চাই না। আমার কাজই কথা বলবে। ওয়েট অ্যান্ড ওয়াচ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টালিউডনির্বাচননুসরাত জাহানমমতালোকসভা
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজধানীতে গ্রিন কনসার্ন’স ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ

জুন ৫, ২০২৬

পশ্চিমবঙ্গ বিধানসভায় খালেদা জিয়ার স্মরণে শোক প্রস্তাব

জুন ৫, ২০২৬

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

জুন ৫, ২০২৬

কন্যার মা হলেন চিত্রনায়িকা বুবলী

জুন ৫, ২০২৬

‘পাহাড়ের চূড়ায় থাকতে হলে লড়াই করতেই হবে’

জুন ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT