চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেত্রী যেভাবে চাইবেন, সেভাবেই ছাত্রলীগের নেতৃত্ব নির্বাচিত হবে: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৫ অপরাহ্ণ ১০, মে ২০১৮
রাজনীতি
A A

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ছাত্রলীগ ভ্রাতৃপ্রতিম সংগঠন হলেও আমাদের নেত্রী (শেখ হাসিনা) তাদের সাংগঠনিক নেতা। তাই আমাদের এখানে দায়িত্ব রয়েছে। নেত্রী যেভাবে চাইবেন, গঠনতন্ত্র মেনে সেভাবেই ছাত্রলীগের নেতৃত্ব নির্বাচিত হবে।

বৃহস্পতিবার বিকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের যৌথসভা শেষে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ছাত্রলীগের সম্মেলনে আমাদের সকল প্রকার সহযোগিতা থাকবে। আমরাও ছাত্রলীগ করে এখানে এসেছি, তাই দায়বদ্ধতা রয়েছে। সাংগঠনিক প্রক্রিয়ায় তারা তাদের নেতৃত্ব নির্বাচন করবে। তবে, আমরা মনিটরিং করবো।

ছাত্রলীগে অনুপ্রবেশ নিয়েও কথা বলেন তিনি। ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসাইনের বিরুদ্ধে সম্প্রতি শিবির তোষণের অভিযোগ ওঠে। এ প্রসঙ্গে কাদের বলেন, জাকির এখন অতীত। আর তাকে ছাত্রলীগই নেতা নির্বাচিত করেছে। আমাদের কাছেও অভিযোগ এসেছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

তবে অতীতে যাই হোক, এবার অনুপ্রবেশ রোধে আওয়ামী লীগ সতর্ক বলে জানান কাদের। তিনি বলেন, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে আমাদের নেত্রী এবার আলাদা একটি টিম নিয়োগ দিয়েছেন। তাই এবার অনুপ্রবেশের সুযোগ নেই।

খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নিয়েও কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। জবাব দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনারও। তিনি বলেন, মামলার ব্যাপারে দল-বেদল নেই। ১০ এপ্রিল গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন স্থগিত চেয়ে উচ্চ আদালতে আদেশ খারিজ হওয়ার সময় কিন্তু তার ল’ইয়ার ছিলেন মওদুদ আহমেদ। আমরা আমাদের প্রার্থীর জয়ের ব্যাপারে শতভাগ নিশ্চিত ছিলাম। দুই সিটিতে আমরা জনপ্রিয় ও ক্লিন ইমেজের প্রার্থী দিয়েছি। এরপরও আমরা কেনো যাবো আটকাতে?

Reneta

এর আগে ফখরুল অভিযোগ করেন, নিশ্চিত পরাজয় জেনেই আওয়ামী লীগ আদালতের আশ্রয় নিয়েছে।

এছাড়া যৌথ সভা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আমরা আজ দুটি বিষয় নিয়ে আলোচনা করেছি। প্রথম- বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মহাকাশে উৎক্ষেপন আর দ্বিতীয়- ১৭ মে আমাদের নেত্রীর স্বদেশ প্রত্যাবর্তন।

“আজ রাত ২ টা ১৫ মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপন করা হবে। এ উপলক্ষে আগামীকাল সকাল ৯টা ৩০ মিনিটে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে দলের পক্ষ থেকে আমরা পুষ্পস্তবক অর্পন করবো।”

এছাড়া, ১৭ মে উপলক্ষে আওয়ামী লীগের কর্মসূচি সাংবাদিকদের সামনে তুলে ধরেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, মাহবুব উল আলম হানিফ, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, বাহাউদ্দিন নাসিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড:হাছান মাহমুদ, দপ্তর সম্পাদক আবদুস সোবাহন গোলাপ, যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ, এ ছাড়াও আরও উপস্থিত ছিলে মহানগর উত্তর ও দক্ষিণ সভাপতি ও সাধারণ সম্পাদক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগওবায়দুল কাদেরছাত্রলীগলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডিআইজিসহ ১৭ জন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৩, ২০২৬
ছবি: বিএনপির ফেসবুক পেইজ থেকে সংগৃহীত।

মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের

জুলাই ২৩, ২০২৬
নরেন্দ্র মোদি তারেক রহমানকে পাঠানো চিঠির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ, নতুন কূটনৈতিক বার্তা দিল ভারত

জুলাই ২৩, ২০২৬

চাঁদা না দেওয়ায় ১ হাজার ২০০ কমলা গাছ কেটে ফেলার অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে

জুলাই ২৩, ২০২৬

অস্ত্রোপচার টেবিলে যেতে হচ্ছে স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT