বিনোদন

‘নেত্রী দ্য লিডার’ এ আরো একবার নতুন লুকে জলিল!

জলিলের নতুন লুকের ছবি, ফ্যাশন ও স্টাইলের প্রদর্শনী. Channel i News - চ্যানেল আই নিউজ

জলিলের বিভিন্ন লুকের ছবি, নতুন স্টাইল ও ফ্যাশনের প্রদর্শনী, চ্যানেল আই অনলাইন. Channel i News – চ্যানেল আই নিউজ

অনন্ত জলিল মানেই বাড়তি কিছু। চমকের উপর চমক দেয়ায় যেন তার অন্যতম বৈশিষ্ট্য। নিজের প্রযোজিত ও অভিনীত চলচ্চিত্রে নতুন সংযোজনে বরাবরই আলোচনায় থেকেছেন তিনি। আর সেই আলোচনা শুরু হয় নতুন ছবি ঘোষণার পর থেকেই!

গল্প, বাজেট কিংবা কাস্টিংয়ে যেমন চমক থাকে তেমনি নতুন ছবিতে নিজের ভিন্ন ভিন্ন লুক নিয়েও আলোচনায় থাকেন তিনি। নতুন ছবিকে সামনে রেখে যথারীতি আরো একবার আলোচনায় অনন্ত জলিল! এবারের ছবি ‘নেত্রী- দ্য লিডার’।

এই ছবির বাজেট, কাস্টিং এবং লোকেশনের খবর জানিয়েই যেনো কিছুটা বাংলার দর্শক শ্রেণিকে ভড়কে দিয়েছেন এই অভিনেতা। যে ছবিটি পরিচালনা করছেন দক্ষিণ ভারতের নির্মাতা উপেন্দ্র মাধব। তারচেয়ে বড় চমক, অনন্ত-বর্ষা অভিনীত এই ছবিতে আছেন দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় তিন খল-অভিনেতা। কবির সিং, প্রদীপ রাওয়াত ও তরুণ অরোরা!

আর এই ছবি শুরুর আগেই নতুন লুক প্রকাশ করে আলোচনায় অনন্ত জলিল। ১৫ মার্চ ‘নেত্রী- দ্য লিডার’ এর নতুন লুক প্রকাশ করেন তিনি। যেখানে জলিলকে প্রথমবার শুধু ‘গোঁফ’সহ দেখা যায়। গোঁফ সহ বেশ কয়েকটি ছবি নিজের ফেসবুকে দিয়ে অনন্ত লেখেন, ‘‘নেত্রী-দ্য লিডার মুভিতে অনন্ত জলিলের নিউ লুক’’।

প্রথমবার অনন্ত জলিলকে শুধু গোঁফ সহ দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ করা যায়। এক লক্ষের বেশি রিয়েকশনের মধ্যে সেই পোস্টে শুধু হা হা রিয়েকশন দেন অন্তত ৪৪ হাজার মানুষ। শুধু নিজের জলিলের পোস্টেই নয়, চলচ্চিত্রের বিভিন্ন গ্রুপেও জলিলের নতুন লুক নিয়ে হাস্যরসে মাতেন অনেকেই।

তবে এর ঠিক এক সপ্তাহ পর আবারও নতুন লুকে ‘নেত্রী দ্য লিডার’ এর বেশকিছু ছবি নিজের ফেসবুকে পোস্ট করেন জলিল। সোমবার দুপুরে করা অনন্ত জলিল গোঁফ ছাড়া ছবি দিয়ে লেখেন,“নেত্রী- দ্য লিডার মুভির জন্য আরও একটি নিউ লুক”।

অনন্ত জলিল আগেই জানিয়েছিলেন, বাংলাদেশ ও তুরস্কের যৌথ প্রযোজনার ছবি ‘নেত্রী দ্য লিডার’। যার ৯৫ শতাংশ শুটিং হবে তুরস্কের বিভিন্ন লোকেশনে, আর ৫ শতাংশ শুটিং হবে ঢাকায়। ছবিতে দক্ষিণ ভারতের তিন খল-অভিনেতার কথাও জানিয়েছিলেন তিনি। তবে তখন প্রদীপ রাওয়াত ও কবির সিংয়ের সাথে শোনা গিয়েছিলো রবি কিষাণের নাম। এখন শোনা যাচ্ছে, রবি কিষাণের পরিবর্তে ছবিতে অভিনয় করতে চলেছেন আরেক অভিনেতা তরুণ অরোরা। সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করবেন বর্ষা।

“নেত্রী – The Leader” মুভির জন্য আরও একটি New Look -এ
অনন্ত জলিল

Posted by Ananta CIP on Sunday, March 21, 2021

বিষয়:অনন্ত অনন্ত জলিল কবির সিং চমক তরুণ অরোরা দক্ষিণ ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…