চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেত্রীর সম্মানে ৩০ টাকা দামের ইফতার করলো বিএনপি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫০ অপরাহ্ণ ২৮, মে ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

খালেদা জিয়ার কারাবিধি অনুযায়ী ৩০ টাকার ইফতারের সঙ্গে মিল রেখে জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের নিয়ে ৩০ টাকার ইফতার করেছে বিএনপি।

মঙ্গলবার সন্ধ্যায় ইস্কাটন লেডিস ক্লাবে এই ইফতার অনুষ্ঠিত হয়। রাজনৈতিক নেতাদের সম্মান ইফতারে খালোদা জিয়ার পক্ষে থেকে ইফতারে আয়োজন করে বিএনপি।

ইফতারে আগে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা যখন আজকে এখানে সমবেত হয়েছি তখন বিএসএমএমইউ হাসপাতালে ছোট একটি কক্ষে খালেদা জিয়া তার ইফতারের জন্য অপেক্ষা করছেন। তার ইফতারির জন্য সরকারি বরাদ্দ মাত্র ৩০ টাকা। সেই জন্য আমরা আজকে যে ইফতারির আয়োজন করেছি তা ৩০ টাকার মধ্যে সীমাবদ্ধ রেখেছি।

ইফতারে আগত অতিথিদের কাছে দুঃখ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, আমি আগত অতিথিদের কাছে অনুরোধে জানাবো কষ্ট হলেও তা আন্তরিকভাবে স্বীকার করে নেবেন। শুধুমাত্র খালেদা জিয়ার প্রতি সম্মান রেখে৷

মির্জা ফখরুল বলেন, বিএনপির চেয়ারপার্সন খালেদ জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে আমরা এই আয়োজন করেছি।

খালেদা জিয়া গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি সংগ্রাম করেছেন বলে দাবি করে বিএনপির মহাসচিব বলেন, আজকে সেই নেত্রীকে মিথ্যা মামলায় কারাগারে আটকে রাখা হয়েছে।

Reneta

তিনি আরও বলেন, আজকের ইফতার ও দোয়া সবটুকু নিবেদন করতে চাই খালেদা জিয়াসহ হাজার হাজার নেতাকর্মী যারা কারাগারে বন্দী আছেন তাদের প্রতি।

বিএনপির মহাসচিব বলেন, জগদ্দল পাথরের মত একটি সরকার বুকের ওপর চেপে বসেছে বলে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, সম্পূর্ণ গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা আমাদের ওপর চাপিয়ে দিয়েছে। আমরা একটা ভয়াবহ পরিণতির দিকে এগিয়ে যাচ্ছি। 

ইফতার আরও মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার জমির উদ্দীন সরকার, ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস-চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, আলতাফ হোসেন চৌধুরী, বরকত উল্লাহ বুলু, আব্দুল আউয়াল মিন্টু, শামসুজ্জামান দুদু, ডা. এ জেড এম জাহিদ হোসেন, আহমেদ আযম খান, শওকত মাহমুদ, চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, মিজানুর রহমান মিনু, হাবিবুর রহমান হাবিব, আব্দুল হাই শিকদার, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খান, নাজমুল হক নান্নু, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমাতুল্লাহ প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইফতারবিএনপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হঠাৎ ছন্দপতন

পরবর্তী

ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের কমিটি গঠন

পরবর্তী

ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের কমিটি গঠন

২০১৮ সালে ব্যাংকিং খাতের নিট মুনাফা কমেছে ৫৭.৫ শতাংশ

সর্বশেষ

ফাইনালের আগে ঢাকায় সঞ্জয় দেব-প্রীতম হাসানের কনসার্ট

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুদ্ধের মধ্যেই ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

ময়মনসিংহে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জে অবৈধ বালু উত্তোলন নিয়ে সংঘর্ষে নিহত ১

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ২

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT