চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেত্রকোনার পথে বারী সিদ্দিকী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৭ অপরাহ্ণ ২৪, নভেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
চ্যানেল আই অনলাইন- বারী সিদ্দিকী

চ্যানেল আই অনলাইন- বারী সিদ্দিকী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে প্রথম জানাজা ও বাংলাদেশ টেলিভিশন ভবনে দ্বিতীয় জানাজা শেষে নিজ বাড়ি নেত্রকোনায় নিয়ে যাওয়া হচ্ছে প্রখ্যাত সংগীতশিল্পী ও বংশীবাদক বারী সিদ্দিকীর লাশ।

সকাল পৌনে দশটায় তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে। সকাল সাড়ে দশটায় তাঁর দ্বিতীয় জানাজা হয় রামপুরায় বিটিভি ভবনে। বারী সিদ্দিকী বিটিভির সংগীত পরিচালক ও মুখ্য বাদ্যযন্ত্রশিল্পী হিসেবে কর্মরত ছিলেন। তাঁর জানাজায় সংগীতশিল্পী ফকির আলমগীর, নকিব খান সহ দেশের বিভিন্ন স্বনামধন্য গায়ক এবং বাঁশিবাদকগণ উপস্থিত ছিলেন।

নেত্রকোনা পৌঁছে সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে তৃতীয় জানাজার পর ময়মনসিংহ থেকে ৩০ কিলোমিটার দূরে বাউলবাড়িতে তাকে দাফন করা হবে।

১৯৫৪ সালের ১৫ নভেম্বর নেত্রকোনা জেলায় এক সঙ্গীতজ্ঞ পরিবারে জন্মগ্রহণ করা বারী সিদ্দিকী বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত ১৯ নভেম্বর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন এই শিল্পী।

গুণী এই সঙ্গীতজ্ঞের সঙ্গীত সাধনার শুরু ছোটবেলা থেকেই। ধ্রুপদ সঙ্গীতে তালিম নেয়া শুরু মাত্র ১২ বছর বয়সে। তালিম নিয়েছেন ওস্তাদ গোপাল দত্ত, ওস্তাদ আমিনুর রহমান, দবির খান, পান্নালাল ঘোষসহ অনেক গুণীশিল্পীর সান্নিধ্যে থেকে। পরবর্তীকালে ভারতের পুনেতেও নব্বইয়ের দশকে পণ্ডিত ভিজি কার্নাডের কাছে তালিম নেন।

১৯৯৫ সালে হুমায়ূন আহমেদের পরিচালনায় ইমপ্রেসের অনুষ্ঠান ‘রঙের বাড়ই’ এর মাধ্যমে তাঁকে প্রথম গণমাধ্যমে পায় শ্রোতারা। তাঁর আগে ১৯৯৩ সালে হুমায়ূন আহমেদের জন্মদিনে তাঁর বাসায় বাঁশি শোনাতে গিয়ে প্রথম হুমায়ূনের নজরে আসেন বারী সিদ্দিকী। উকিল মুন্সীর গান ও মরমি গানে ছিল বারী সিদ্দিকীর অসাধারণ দখল।

১৯৯৯ সালে বছর হুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’ চলচ্চিত্রে একাই সাতটি গান গেয়ে সঙ্গীতশিল্পী হিসেবে জনপ্রিয় হয়ে ওঠেন দীর্ঘদিন ধরে সঙ্গীত নিয়ে কাজ করা বারী সিদ্দিকী।

তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘সুয়াচান পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি’, ‘পুবালি বাতাসে’, ‘আমার গায়ে যত দুঃখ সয়’, ‘ওলো ভাবিজান নাউ বাওয়া’, ‘মানুষ ধরো মানুষ ভজো’।

ট্যাগ: বারী সিদ্দিকীশ্রাবণ মেঘের দিন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বারী সিদ্দিকীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

পরবর্তী

তাজরীনে অগ্নিকাণ্ড: পাঁচবছরে মাত্র ৭ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ

পরবর্তী
অগ্নিনির্বাপণ কর্মীরা আগুন নেভানোর জন্য কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তাজরীনে অগ্নিকাণ্ড: পাঁচবছরে মাত্র ৭ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ

প্রধানমন্ত্রী বক্তব্যের মাধ্যমে গুমের স্বীকৃতি দেন, জনসমাবেশে নেতাকর্মীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী বক্তব্যর মাধ্যমে গুমকে স্বীকৃতি দিলেন: রিজভী

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT