চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন ম্যাথুজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৭ পূর্বাহ্ন ১২, জুলাই ২০১৭
স্পোর্টস
A A
অ্যাঞ্জেলো ম্যাথুজ

অ্যাঞ্জেলো ম্যাথুজ

ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের ক্ষত শ্রীলঙ্কা ক্রিকেটকেই নড়ে দিয়েছে। সেই ব্যর্থতার জেরে এবার অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। মঙ্গলবার তিন ফরম্যাটের নেতৃত্ব থেকেই সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন এই অলরাউন্ডার।

দেশের মাটিতে ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে ৩–২ ব্যবধানে হারে শ্রীলঙ্কা। ম্যাথুজ তখনই সরে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। জিম্বাবুয়ের সঙ্গে হারের পর বলেছিলেন, ক্যারিয়ারের অন্যতম বাজে মুহূর্ত এটা। নির্বাচকদের সঙ্গে আমি নেতৃত্বের ভবিষ্যৎ নিয়ে কথা বলব। এ কথা বলার একদিন পরেই সরে গেলেন সাঙ্গা-জয়া পরবর্তী সময়ে লঙ্কানদের সবচেয়ে বড় তারকা।

ম্যাথুজ ২০১৩ সালে মাত্র ২৫ বছর বয়সে অধিনায়কত্বের উত্তপ্ত আসনে বসেন। ৩৪টি টেস্ট, ৯৮টি ওয়ানডে এবং ১২ টি-টুয়েন্টিতে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দিয়ে ক্ষান্ত দিলেন। তার সময়ে পুনর্গঠনের মধ্যে থাকা লঙ্কান ক্রিকেট ভালো কিছু সাফল্যও পেয়েছে।

তার সময়ে টেস্টে ১৩ জয়ের পিঠে ১৫ হার মিলেছে লঙ্কানদের। এই সময়ে সাদা পোশাকে ৫০.৯৪ গড়ে রান করেছেন তিনি। টেস্টে অবশ্য বোলিংটা নিয়মিত করতেন না। রঙিন পোশাকে দুই ভূমিকাতেই দারুণ কার্যকরী।

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যাঞ্জেলো ম্যাথুজশ্রীলঙ্কা ক্রিকেট
শেয়ারTweetPin

সর্বশেষ

পেনাল্টি হাতছাড়া, শীর্ষ হারাল বার্সা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ নেতার বিচার শুরু আজ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রীর শপথ, তারেক রহমানের নতুন যাত্রা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

কারওয়ান বাজারে কাঠের দোকানে আগুন, কাজ করছে ৫ ইউনিট

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

নিশাঙ্কার সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে ‘প্রায় বিদায়’ করে সুপার এইটে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT