চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নেতৃত্ব, অর্থনীতি আর ধর্মান্ধতা সন্ত্রাসবাদকে উসকে দেয়’

পান্থ রহমানপান্থ রহমান
৬:৫৮ পূর্বাহ্ণ ০৩, নভেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

বাংলাদেশ কিংবা ভারতে বড় আকারে ইসলামিক স্টেটের অস্তিত্ব নেই বলে মনে করেন ভারতের সন্ত্রাসবাদ বিশেষজ্ঞ অবসরপ্রাপ্ত লেফটেনেন্ট জেনারেল সাইদ আতা হাসনাইন। সন্ত্রাসবাদ ইস্যুতে মঙ্গলবার একক বক্তৃতায় তিনি বলেন, নিজেদের মধ্যে আস্থাহীনতার কারণেই ন্যাটো কিংবা অন্য আঞ্চলিক নিরাপত্তা জোটের মতো দক্ষিণ এশিয়ায় জোট গঠন সম্ভব নয়।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ-বিস এর আয়োজনে অতিথি ছিলেন আতা হাসনাইন। বিশেষজ্ঞ বক্তৃতার অংশ হিসেবে তিনি কথা বলেন, দক্ষিণ এশিয়ার সন্ত্রাসবাদ চ্যালেঞ্জ নিয়ে। বলেন, নেতৃত্ব, অর্থনীতি আর ধর্মান্ধ নীতিই সন্ত্রাসবাদকে উসকে দেয়।

তিনি আরো বলেন, আমার মনে হয় না বাংলাদেশ কিংবা ভারতে ইসলামিক স্টেটের বড় আকারে অস্তিত্ব আছে। থাকলেও একেবারে প্রাথমিক পর্যায়ে। ওই সংগঠনটি বড়জোর এ অঞ্চলে কিছু টেস্ট কেস করে থাকতে পারে, তারা দেখতে চাইতে পারে এ অঞ্চলে কিভাবে তারা আসবে কিংবা আদৌ লক্ষ পূরণ সম্ভব কিনা?

কাশ্মির কিংবা ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সন্ত্রাসবাদকে রাজনৈতিক মদদপুষ্ট উল্লেখ করে এই বিশেষজ্ঞ বলেন, সার্ক আন্তঃবাণিজ্যে যতটা গুরুত্ব দেয় ততটা নিরাপত্তায় নয়।

সাইদ আতা হাসনাইন বলেন, ন্যাটো কিংবা অন্য কোনো আঞ্চলিক নিরাপত্তা জোটের মতো জোট এই দক্ষিণ এশিয়ায় গঠন করা সম্ভব নয়। এর প্রধান কারণ আস্থার অভাব। বাংলাদেশ ও ভারতের মধ্যে আস্থার সম্পর্ক থাকলেও বাকি দেশগুলোর মধ্যে সেই সম্পর্ক নেই।

যদিও মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীরা দেশে ফিরে ধর্মভিত্তিক সন্ত্রাসবাদে মদদ দেয়, আতা হাসনাইনের এমন বক্তব্য বিতর্ক সৃষ্টি করে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএসব্লগার হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

৪ কোটি টাকার ‘তছনছ’-এ ৪ কোটিই লস!

জুলাই ৩, ২০২৬

মেসিকে নিয়ে বলার মতো আরেকটি গল্প আছে: তেভেজ

জুলাই ৩, ২০২৬

সতর্ক করলেন ডে পল

জুলাই ৩, ২০২৬

পরিস্থিতি যেমনই হোক গোল করতে পারব: হ্যারি কেন

জুলাই ৩, ২০২৬

‘শাহ সিমেন্ট-ইমা’ মিডিয়া কাপে চ্যানেল আইয়ের দুই জয়

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT