চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেতাদের বন্দী করে জাতীয় ঐক্য সম্ভব নয়: বিএনপি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৭ পূর্বাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০১৫
রাজনীতি
A A

বিএনপির নেতাকর্মীদের মিথ্যা মামলায় কারাগারে বন্দী করে ও দলকে নির্মূলে নানা পদক্ষেপ নিয়ে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হবে না বলে মন্তব্য করেছে বিএনপি। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেন, মুখে মুখে জাতীয় ঐক্যের কথা বললেও প্রকৃতপক্ষে আওয়ামী লীগ জাতীয় ঐক্য চায় না।

শুক্রবার দুপুরে নয়াপল্টনে বিএনপি চেয়ারপার্সনের অষ্টম কারামুক্তি দিবস উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

গত বুধবার আ.লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্যের সমালোচনা করে রিপন বলেন, তার বক্তব্য রাজনৈতিক বক্তব্য, এটি প্রকৃত জাতীয় ঐক্যের বক্তব্য নয়।

বিভাজন নয়, জাতীয় ঐক্যের প্রয়োজনে সৈয়দ আশরাফের এমন বক্তব্যকে সমর্থন জানিয়ে রিপন বলেন, তার দলও বিভাজন ভুলে জাতীয় ঐক্যের রাজনীতি চায়। সৈয়দ আশরাফের বিভাজনের রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বানকে আমরা স্বাগত জানাই।

তিনি বলেন, বাংলাদেশ যে জিএসপি সুবিধা থেকে বঞ্চিত হয়েছে, সরকার বলছে কিছু কুচক্রী মহল ষড়যন্ত্র করে বাংলাদেশকে জিএসপি সুবিধা থেকে বঞ্চিত করেছে। সরকারের এমন বক্তব্য ভিত্তিহীন ও মিথ্যা আখ্যায়িত করে প্রত্যাহারের দাবি জানান।

ড. আসাদুজ্জামান রিপন বলেন, একদিকে জাতীয় ঐক্যের কথা বলে আরেক দিকে হিংসা, হানাহানি ও মামলা-হামলা, নির্যাতনে বিএনপিকে নির্মূল করার পদক্ষেপ গ্রহণ করে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হবে না। সেজন্য সরকারকে প্রতিহিংসা ও হানাহানির রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে।

Reneta

রিপন বলেন, পঁচাত্তরের ১৫ আগস্ট দেশের সাবেক রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান নির্মমভাবে নিহত হন। বিএনপি এ মর্মান্তিক ঘটনায় শোকাহত। স্বাধীনতাবিরোধী হিসেবে যারা চিহ্নিত তাদের সুষ্ঠু তদন্তের আওতায় এনে বিচারের বিরোধী নই আমরা। সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের শাস্তির বিষয়েও আমাদের কোনো দ্বিমত নেই। এছাড়া, ২১ আগস্ট গ্রেনেড হামলার মর্মান্তিক ঘটনাও আমরা সুষ্ঠু তদন্ত চাই। চাই, তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তি।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার, মহিলা দলের নেত্রী নুরী আরা সাফা, জাসাসের সভাপতি এমএ মালেক ও সাধারণ সম্পাদক কণ্ঠশিল্পী মনির খানসহ আরো নেতাকর্মীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT