আমাদের দেশের নেতাদের চারিত্রিক বৈপরিত্য তুলে ধরেছেন বাংলাদেশ ছাত্র মৈত্রির সভাপতি বাপ্পাদিত্য বসু। সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে তিনি রাজনৈতিক নেতাদের নানা বিষয় তুলে ধরেন।
বাপ্পাদিত্য বসু তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন: আমাদের নেতাদের সন্তানেরা সব আমেরিকা-কানাডায় থাকে। যারা দেশে থাকে, তারাও রাজনীতির ধারে-কাছে নেই। আর আমরা যারা কর্মী, তারা রাস্তায় রাস্তায় চিল্লাই মরি। আমরা রাস্তায় আছি, সেটা আমাদের কর্তব্য, তা নিয়ে আমাদের কোনো আফসোস নেই। কিন্তু যে নেতারা আমাদের রাস্তায় থাকার মন্ত্র শেখান, তারা কেন তাদের ঘরে সেই মন্ত্র শেখাতে পারেন না? নাকি চান না?
ক্ষমা করবেন শ্রদ্ধেয় নেতৃবৃন্দ।
(সব রাজনৈতিক দলের নেতাদের জন্য প্রযোজ্য)






