চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেতাজি সুভাষচন্দ্রের ১০০ গোপন নথি প্রকাশ করলো ভারত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৪ অপরাহ্ন ২৩, জানুয়ারি ২০১৬
আন্তর্জাতিক
A A

নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে ১’শ গোপন নথি প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার দিল্লিতে ন্যাশনাল আর্কাইভ ভবনে নেতাজি পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে অনলাইনে নেতাজি সম্পর্কিত এসব নথি প্রকাশ করেন তিনি।

এসব নথি থেকে নেতাজির অন্তর্ধান রহস্য সমাধান ও বিমান দুর্ঘটনা তত্ত্ব উন্মোচিত হবে বলে আশা করছে সুভাষ চন্দ্র বসু’র উত্তরসূরীরা।

গত বছরের অক্টোবরে নেতাজি পরিবারের সদস্য ও গবেষকদের সঙ্গে বৈঠক করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশ্বাস দিয়েছিলেন, সুভাষচন্দ্র বসু সংক্রান্ত গোপন নথির প্রকাশ শুরু হবে তাঁর জন্মদিনেই। সে প্রতিশ্রুতি রেখেই ১১৯তম জন্মবার্ষিকী উপলক্ষে নেতাজি’র অজানা অনেক অধ্যায় তুলে ধরলো সরকার।

সরকারের কাছে থাকা নেতাজি সংক্রান্ত গোপন নথিপত্র প্রকাশ্যে আনা নিয়ে দীর্ঘদিন ধরেই চলছিল রাজনৈতিক টানাপড়েন। গত বছরের সেপ্টেম্বরে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছে থাকা ৬৪টি গোপন ফাইল প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তখনই নেতাজিকে নিয়ে কেন্দ্রের কাছে থাকা অন্য গোপন ফাইলগুলি প্রকাশ্যে আনতে মোদি সরকারের ওপর চাপ সৃষ্টি করেন মমতা। শনিবার নেতাজির গোপন নথির ডিজিটাল সংস্করণ প্রকাশের সময় সুভাষ পরিবারের ১২ সদস্য উপস্থিত ছিলেন।

নেতাজির মৃত্যুরহস্য উন্মোচনে গঠিত দুটি তদন্ত কমিটি ইতিমধ্যে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। তৃতীয় আরেকটি কমিটি এখনো কাজ করছে। দুটি কমিটিই তাদের প্রতিবেদনে জানিয়েছে, ১৯৪৫ সালের ১৮ আগস্ট বিমান দুর্ঘটনায় নিহত হন নেতাজি।

তবে নেতাজির পরিবারের বেশ কয়েকজন সদস্য এ দাবি নাকচ করে দিয়েছেন। নেতাজির প্রপৌত্র চন্দ্রা বোস শুক্রবার এনডিটিভিকে বলেন, ‘আমি বিমান দুর্ঘটনা তত্ত্বে বিশ্বাস করি না। আজও আমরা সব উত্তর পাইনি। তবে আমি আশাবাদী প্রকাশিত গোপন নথিগুলো থেকে কিছু সূত্র পাওয়া যাবে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নেতাজিনেতাজি সুভাষ চন্দ্র বসু
শেয়ারTweetPin

সর্বশেষ

৮ মে বসছে বাইফার পঞ্চম আসর

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত

এপ্রিল ২, ২০২৬

মালয়েশীয় বিশ্ববিদ্যালয় প্রতিনিধি দলের চ্যানেল আই পরিদর্শন

এপ্রিল ২, ২০২৬

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর দেশে এই প্রথম জ্বালানির দাম বাড়ানো

এপ্রিল ২, ২০২৬

ইসরাইলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ও লেবাননের হিজবুল্লাহ

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT