শ্রমিক ও জনমানুষের অধিকার এবং গণতন্ত্র ফিরিয়ে আনতে দলের নেতাকর্মীদের ঐকবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পয়লা মে বিশ্ব শ্রমিক দিবসের জনসভার প্রস্তুতি বিষয়ে বুধবার মহানগর বিএনপি’র যৌথ সভায় তিনি এ আহ্বান জানান। সেই সাথে জনসভা সফল করতে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের দিক নির্দেশনা দেন।
জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে পয়লা মে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যোনে এ জনসভা হওয়ার কথা।
সভায় বিএনপির ঢাকা মহানগরের আহবায়ক এবং স্থায়ী কমিটির সদস্য মীর্জা আব্বাসও বক্তৃতা করেন।








