চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেগেটিভ হওয়ার পরও আইসোলেশনে ইবাদত-রাহিরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৯ অপরাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

শ্রীলঙ্কা সফরের জন্য রোববার ২৭ ক্রিকেটারকে নিয়ে শুরু হওয়ার কথা ছিল জাতীয় দলের স্কিল ক্যাম্প। মাঠে এসে দেখা গেল অনুশীলনে এসেছেন মাত্র ১৬ জন। বাকিরা কেনো নেই, কারণ ব্যাখ্যা করেছেন বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।

জানালেন, একজন বা দুইজন ক্রিকেটারের মাঝে করোনা উপসর্গ দেখা দেয়ায় তাদের সংস্পর্শে আসা বাকিদেরও সতর্কতা হিসেবে অনুশীলনের বাইরে রাখা হয়েছে। তোলা হয়নি টিম হোটেলেও।

আবাসিক স্কিল ক্যাম্পের জন্য শনিবার ঢাকায় এসে প্রাথমিকভাবে বিসিবির একাডেমি ভবনে ওঠেন আবু জায়েদ রাহি, ইবাদত হোসেন, খালেদ আহমেদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দিনসহ বেশ কয়েকজন। ওইদিনই তাদের করোনা পরীক্ষা করানো হয়।

ফল নেগেটিভ হওয়ায় পরিকল্পনা ছিল সব ক্রিকেটারকেই বায়ো-সিকিউর বাবল বা জৈব-নিরাপত্তা বেষ্টনীর মধ্যে নিয়ে আসতে। আপাতত ১৬ ক্রিকেটারকে রাখা হচ্ছে বেষ্টনীরতে।

সোমবার জাতীয় দলের ক্রিকেটারদের তৃতীয় ধাপের কোভিড-১৯ টেস্ট করানো হবে। আবার নেগেটিভ ফল এলে অনুশীলন শুরু করে দেবেন ইবাদত-রাহিরা। দুবার পজিটিভের পর তৃতীয়বার পরীক্ষা দিয়ে নেগেটিভ সার্টিফিকেট পাওয়া ওপেনার সাইফ হাসান অনুশীলনে যোগ দেবেন আরও দুই-একদিন বিশ্রামে থাকার পর।

শ্রীলঙ্কা সফরের আগে খেলোয়াড়দের কোভিড-১৯ টেস্টে মিলেছে স্বস্তির খবর। জাতীয় দলের ২৭ ক্রিকেটার, কোচিং স্টাফ, সাপোর্ট স্টাফ ও টিম ম্যানেজমেন্টের সব সদস্যই করানো পরীক্ষায় উতরে গেছেন। সোমবার আবার হবে তাদের পরীক্ষা। চতুর্থ পরীক্ষা হবে ২৫ সেপ্টেম্বর। ২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কা রওনা হওয়ার কথা টাইগারদের।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইবাদতটাইগার ক্রিকেটবাংলাদেশ ক্রিকেটবাংলাদেশের শ্রীলঙ্কা সফরমুমিনুলরাহিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT