চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেওয়াজ শরীফ ‘হৃদরোগে আক্রান্ত’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০২ অপরাহ্ণ ২৬, অক্টোবর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
নওয়াজ শরীফ-পাকিস্তান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফ লাহোরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলে দাবি করেছেন দেশটির প্রবীণ সাংবাদিক হামিদ মীর।

ওই হাসপাতালের চিকিৎসকদের বরাতে হামিদ মীর বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফ এই হার্ট অ্যাটাক থেকে বেঁচে গেছেন, তবে তিনি দুর্বলবোধ করছেন।’

শনিবার এক টুইটে হামিদ মীর এই দাবি করেন বলে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়।

পাকিস্তানের গণমাধ্যম ‘জিও নিউজ’ জানায়, রক্তের প্লাটিলেট মারাত্মকভাবে কমে যাওয়ায় এ সপ্তাহের শুরুতে লাহোরের সার্ভিসেস হাসপাতালে নেওয়া হয় সাবেক ওই প্রধানমন্ত্রীকে। এরপর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে।

পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো বলছে, তাকে প্লাটিলেট দেয়ার পরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। তবে এর একদিন পর প্লাটিলেট আবার কমে যায়। পরে তাকে আবারও প্লাটিলেট দেয়া হয়।

সুগার মিলস মামলায় নেওয়াজ শরীফের শারীরিক অবস্থা বিবেচনায় শুক্রবার জামিন মঞ্জুর করে লাহোর হাইকোর্ট।

Reneta

‘ডন’ জানিয়েছে, ‘সুগার মিলস মামলায় মুক্তির জন্য পাকিস্তানের সাবেক এ প্রধানমন্ত্রীকে প্রায় ১ কোটি পাকিস্তান রুপি আদালতে জমা দিতে হবে।’

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

চেন্নাইকে হারিয়ে শেষ চারে গোকুলম কেরালা

পরবর্তী

টাঙ্গাই‌লে বিদ্যুৎস্পৃষ্টে শ্র‌মি‌ক নিহত

পরবর্তী

টাঙ্গাই‌লে বিদ্যুৎস্পৃষ্টে শ্র‌মি‌ক নিহত

ভারত সফরে যাচ্ছেন না তামিম

সর্বশেষ

ইয়ামালকে নিয়ে মুগ্ধ কার্তিক যা বললেন

জুলাই ২০, ২০২৬

ককরোচ পার্টির আন্দোলনে উত্তাল দিল্লি, মুখ্য নেতা অভিজিৎ আটক

জুলাই ২০, ২০২৬

এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই ২০, ২০২৬

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান, সম্পদ জব্দ

জুলাই ২০, ২০২৬

মেসির চোখে জল, অমিতাভ বচ্চনের হৃদয়ছোঁয়া বার্তা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT