চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমার-কাভানির মধ্যে ইগোর লড়াই দেখছে ব্রাজিল মিডিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৯ অপরাহ্ণ ১৯, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
নেইমার

নেইমারের খবরের জন্য সব সময়ই প্রবল আকাঙ্ক্ষী ব্রাজিলের মিডিয়া। পেনাল্টি শট নিয়ে এডিনসন কাভানির সঙ্গে ছড়িয়ে পড়া নেইমারের দ্বন্দ্বকে ‘ওয়ার অব ইগো’ অহংবোধের লড়াই হিসেবে দেখছে তারা।

সোমবার ব্রাজিলের দৈনিক ‘ও ডিয়া’ শিরোনাম করে ‘আবার বিতর্কে নেইমার ও কাভানি’। পরে পত্রিকাটি লিখেছে, গত ২০ আগস্ট পিএসজির ঘরের মাঠে নেইমারের প্রথম ম্যাচে দ্বন্দ্বের পর আবারও পেনাল্টি শট নেয়া নিয়ে বিতর্কে দুই তারকা।

আরেক দৈনিক ‘ও গ্লোবো’ লিখেছে, লিগে নেইমারের দল শীর্ষে থাকলেও ব্রাজিলিয়ানের সঙ্গে কাভানির দুর্বল বোঝাপড়া দৃষ্টি আকর্ষণ করেছে।

ব্রাজিলে ফরাসি লিগ-ওয়ান প্রচার করে স্পোর্ত টেলিভিশন। সেই চ্যানেলের ভাষ্যকার লিডিও কারমোনা বলেছেন, নেইমার যদি নিজে ‘স্বতন্ত্রভাবে খেলে’ সেটা নতুন সহকর্মীদের কাছ থেকে তাকে বিচ্ছিন্ন করতে পারে।

একটু সতর্কবাণীর সুরে ওই ভাষ্যকার বলেন, এটা ছোট একটি ছায়া যুদ্ধের মত হতে পারে, কিন্তু এটাকে অতি অহংবাদীর মুখ হিসেবে দেখাচ্ছে। এমন ঘটনা যদি আবার ঘটে তাহলে পরিস্থিতি অধঃপতনের দিকে যেতে পারে।

Reneta

তবে অন্যরা নানা ইঙ্গিত দিতে চাইলেও কোনও রাখঢাক ছাড়াই নেইমার-কাভানির দ্বন্দ্বকে ‘ওয়ার অব ইগো’ বলেছে ‘গ্লোবস্পোর্তে.ডটকম’।

ওই ওয়েবসাইট আরও বলেছে, ‘এটা স্পষ্ট যে এই দুই খেলোয়াড় এক সাথে খেলবেন না’।

পিএসজির হয়ে পেনাল্টি শট কিংবা ফ্রি-কিক দুটোই নিচ্ছেন কাভানি। এটি নিয়ে রোববার রাতের ম্যাচেও দ্বন্দ্বে জড়িয়ে পড়েন তারা।

লিঁওর বিপক্ষে পিএসজির হয়ে ফ্রি-কিক নিতে এগিয়ে আসেন কাভানি। কিন্তু নেইমারের জাতীয় দল সতীর্থ ও সবচেয়ে ভাল বন্ধু দানি আলভেজ বল নিয়ে বাড়িয়ে দেন নেইমারকে। ব্যাপারটি পছন্দ হয়নি কাভানির। বেশ রেগে যান উরুগুয়ে ফরোয়ার্ড।

এরপর খেলার ৭৯ মিনিটে পিএসজি পেনাল্টি পেলে আলভেজ চেয়েছিলেন নেইমারই কিক নেবেন। কাভানি সেটিও হতে দেননি। নিজেই এগিয়ে আসেন কিক নিতে। এটি নিয়ে তার সঙ্গে তর্ক লেগে যায় আলভেজ ও নেইমারের। তর্কে জেতেন কাভানিই। তবে স্পটকিকে গোল করতে ব্যর্থ হন তিনি। মাঠের খেলায়ও এটি প্রভাব ফেলে। কোনও গোল করতে পারেননি পিএসজির খেলোয়াড়রা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এডিনসন কাভানিনেইমারপিএসজি
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT