চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমার-কাভানির ‘ইগোর আগুন’ নেভেনি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৫ অপরাহ্ণ ১৮, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

এখনও অশান্তি চলছে পিএসজির অন্দরমহলে? বুধবার চ্যাম্পিয়ন্স লিগে তারা খেলতে নামছে বেলজিয়ামের দল আন্ডারলেখটের বিপক্ষে। বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫মিনিটে হবে ম্যাচ। তার আগে আলোচনায় নেইমার-কাভানি ইস্যুও।

ব্রাসেলসের দলটির নতুন কোচ হুঙ্কার দিয়েছেন, ফুটবলে অলৌকিক কিছু ঘটতেই পারে। তিনি বিশ্বাস করেন, পিএসজিকে তার দল হারাতেই পারে।

সেটির চেয়ে বড় অলৌকিক মনে করা হচ্ছে, নেইমার এবং এডিনসন কাভানির সম্পর্ক স্বাভাবিক হয়ে আসার বিষয়টি। এটা যেন হয়েও হচ্ছে না!

প্যারিসের সংবাদমাধ্যমের একাংশের খবর, কাভানি পিএসজি ছেড়ে চলে যেতে চাইছেন। যদি সত্যিই তিনি চলে যান, তার পেছনে পেনাল্টি শট নেয়া নিয়ে নেইমারের সঙ্গে ঝামেলাই কারণ হিসেবে বিবেচিত হয়ে থাকবে।



ক্লাবের পক্ষে যদিও বারবার বলা হচ্ছে, তাদের এখন সুখের সংসার। নেইমার-কাভানির পেনাল্টি নিয়ে আর কোনও বিতর্ক নেই। কিন্তু সংবাদমাধ্যমে জল্পনা, বিতর্কের আগুন শুধু চাপাই দিয়ে রাখা গেছে। একেবারে নিভিয়ে ফেলা যায়নি। উদাহরণ হিসেবে বলা হচ্ছে, নেইমারকে ক্লাবের কর্তারা অনেকবেশি গুরুত্ব দিয়েছেন। সেটাই আগুন জিইয়ে রেখেছে।

যেহেতু নেইমারই তাদের সবচেয়ে বড় তারকা, ক্লাবের সবচেয়ে জনপ্রিয় মুখ, পেনাল্টি নেয়ার ক্ষেত্রে নেইমারই অগ্রাধিকার পাবেন; সে সিদ্ধান্ত নিতে দেরি করেনি ক্লাব।

নেইমারকে বেশি গুরুত্ব দেওয়াটা কাভানি ঠিকভাবে মেনে নেননি। অন্দরমহলের সূত্রে আসছে এমন খবরই।

ট্যাগ: কাভানিনেইমারপিএসজি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কৃত্তিম বুদ্ধিমত্তার চমক নিয়ে এলো হুয়াওয়ে মেট ১০

পরবর্তী

কৌশল পাল্টে শুরুতে ‘একটু ভালো’ বাংলাদেশ

পরবর্তী
বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছে, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ. Channel i News - চ্যানেল আই নিউজ

কৌশল পাল্টে শুরুতে ‘একটু ভালো’ বাংলাদেশ

প্রিয়াঙ্কা ও হার্ভের যৌন নিপীড়নের ঘটনা নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

হার্ভের যৌন নিপীড়নের ঘটনা ক্ষমতার অপব্যবহার: প্রিয়াঙ্কা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা: জবাবে জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

আগস্ট ৩১, ২০২৬

ঢাবি শিক্ষিকা মোনামির ব্যক্তিগত তথ্য ফেসবুকে, থানায় জিডি

আগস্ট ৩১, ২০২৬

স্পেনকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

আরও বোয়িং বিমান কিনবে বাংলাদেশ: সার্জিও গোর

আগস্ট ৩১, ২০২৬

৩১ আগস্ট: বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক ওভারডোজ সচেতনতা দিবস

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT