চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমার ইস্যুতে তদন্তের মুখে পিএসজি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৭ অপরাহ্ণ ০৩, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ফিনান্সিয়াল ফেয়ার প্লে। সংক্ষেপে এফএফপি। সবশেষ নেইমার ও এমবাপের দলবদল নিয়ে প্রবল আলোচনায় এ বিষয়টি। ইউরোপের ফুটবল নিয়ামক সংস্থা উয়েফার এই এফএফপি জালে আটকে গেছে প্যারিস সেইন্ট জার্মেইন-পিএসজি। তাদের রাডার তাক করা রয়েছে ম্যানচেস্টার সিটির দিকেও।

উয়েফার দাবি, এবারের ফুটবল ফিনান্সিয়াল ফেয়ার প্লে নিয়ম লঙ্ঘন করেই ফুটবলার কেনাবেচা করেছে পিএসজি। আর সে পথে হাটছে সিটিও। ইংলিশ ক্লাবের দিকে নজরদারি থাকলেও প্যারিসের সাঁ সাঁর ব্যাপারে তদন্ত শুরু করেছে উয়েফা। আর খেলোয়াড় কেনাবেচার এই অবস্থায় ফুটবলকে গুরুতর বিপদে দেখছেন শঙ্কিত ইউরোপিয়ান ক্রীড়া বিশ্লেষকরা।

এবার দলবদলের সময় প্রায় সারা বিশ্বের সাংবাদিকেরা ফিনান্সিয়াল ফেয়ার প্লে জন্য এফএফপির হস্তক্ষেপ কামনা করছেন। কিন্ত চুক্তিগুলো আনুষ্ঠানিকভাবে সম্পন্ন না হওয়া পর্যন্ত এ ব্যাপারে কিছু করা সম্ভব হয়না বলেই জানানো হয়।

এফএফপি নিয়মানুযায়ী, এক মৌসুমে ক্ষতির পরিমাণ কোনওভাবেই ১৩ মিলিয়ন পাউন্ডের বেশি হবে না। তিন মৌসুমে আর্থিক ক্ষতির পরিমাণ কত, তা দেখা হয় এত। তারপর শেষ দুটি ও চলতি মৌসুমের আর্থিক বিশ্লেষণ করে লাভ বা ক্ষতির হিসাব করা হয়। প্রিমিয়ার লিগ থেকে অবনমন হলে সেই ক্লাবকে ৩৫ মিলিয়ন পাউন্ড খরচে ছাড় দেয়া হয়।

ইউরোপের ফুটবল ক্লাবগুলোর আয়-ব্যয়ের সমতা রক্ষা করতে ২০১৩ সালে নতুন নিয়ম আনে উয়েফা। উদ্দেশ্য, ফুটবলার কিনতে গিয়ে বিপুল পরিমাণ দেনার দায়ে ক্লাবগুলো যেন ডুবে না যায়।

কিন্তু এবার নেইমার ও এমবাপেকে নেয়ার পেছনে পিএসজি এরই মধ্যে ৪০ কোটি মার্কিন ডলার খরচ করে ফেলেছে। যা এফএফপির নিয়ম লঙ্ঘন করেই করা হয়েছে বলে জানিয়েছে উয়েফা। আর তার জেরেই উয়েফার তদন্ত কমিটির চোখ পড়েছে প্যারিসের ক্লাবটির উপর।
এফএফপির নিয়ম অনুযায়ী না লাভ, না ক্ষতিতে চলা ক্লাবগুলো এক্ষেত্রে ফুটবলার কেনাবেচায় তাদের গত তিন বছরের আয়ের চেয়ে তিন কোটি ইউরো বেশি খরচ করতে পারে।

গত পাঁচ বছর ধরেই পিএসজির মালিকানা রয়েছে কাতার স্পোর্টস ইনভেস্টমেন্টস ফান্ড নামক সংস্থার হাতে। ২০১৫-১৬ অর্থবর্ষে পিএসজির আয় ছিল ৫২ দশকিক ০৯ কোটি ইউরো। লাভ হয় এক কোটি ইউরো।

পিএসজির উপর তদন্ত প্রসঙ্গে উয়েফা বিবৃতিতে জানিয়েছে, ‘না লাভ, না ক্ষতিতে চলা ক্লাবগুলোর ফুটবলার কেনাবেচার দিকে সতর্ক নজর রাখার জন্যই এই তদন্ত। আগামী মাসেই ক্লাবগুলোর এ সংক্রান্ত নথিপত্র চাওয়া হবে। কারণ ইউরোপের ফুটবলে আর্থিক ভারসাম্য রক্ষা করাটাই উয়েফার একমাত্র লক্ষ্য’।

যদিও উয়েফার বক্তব্যের পর পিএসজি পাল্টা বলেছে, ‘২০১৭-১৮ মৌসুমে ফুটবলার নেয়ার ক্ষেত্রে সব লেনদেনই হয়েছে উয়েফার এফএফপি মেনেই।’

ট্যাগ: নেইমারপিএসজি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিএনপির চাওয়া একটাই, সহায়ক সরকার: ফখরুল

পরবর্তী

নৌকা ভ্রমণে গিয়ে পাবনায় একই পরিবারের ৩ জনের মৃত্যু

পরবর্তী
পাবনা জেলার মানচিত্র ও চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের সংবাদ ও তথ্যের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

নৌকা ভ্রমণে গিয়ে পাবনায় একই পরিবারের ৩ জনের মৃত্যু

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

নর্থ কোরিয়াকে ‘বদমাশ’ দেশ বললেন ট্রাম্প

সর্বশেষ

জিম্মার শর্ত ভঙ্গ, বন বিভাগের হেফাজতে ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

হিজাব পরেও কীভাবে চুল সুন্দর, সুস্থ ও প্রাণবন্ত রাখবেন

আগস্ট ২৫, ২০২৬

ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আগস্ট ২৫, ২০২৬

সংস্কারে সহযোগিতার আশ্বাস ইউএনডিপির

আগস্ট ২৫, ২০২৬

ইরানকে একঘরে করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT