চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমারের সঙ্গে শেষ সম্পর্কটুকুও ছেদ করল বার্সা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৫ অপরাহ্ণ ১১, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A
নেইমার

বার্সাকে কাঁপিয়ে পিএসজিতে চলে গেছেন নেইমার। প্যারিসের ক্লাবটির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তিও সেরেছেন। এবার লিগ ওয়ানে অভিষেকের পালা। বার্সার কাছ থেকে দলবদলের প্রয়োজনীয় ছাড়পত্র না পাওয়ায় সেই অভিষেকটা বিলম্বিত হচ্ছিল। তবে সবশেষ বাধাও কেটে গেছে ব্রাজিল তারকার। নেইমারের সঙ্গে শেষ সম্পর্কটুকুও যে ছেদ করেছে কাতালানরা। স্প্যানিশ ম্যাগাজিন ‘এএস’ জানাচ্ছে, সাবেক ক্লাবের থেকে নেইমারের প্রয়োজনীয় কাগজ মিলছে দ্রুতই।

নেইমারের ট্রান্সফার ফীর ২২২ মিলিয়ন ইউরোর পুরোটা না পাওয়ায় পিএসজিকে ব্রাজিলিয়ান তারকার ছাড়পত্র দিতে দেরি করছিল বার্সা। যদিও নেইমারের মাধ্যমেই পুরো টাকাটা পরিশোধ করেছিল পিএসজি। কিন্তু বার্সা এতদিন কারণ দেখিয়ে এসেছে ব্যাংক জটিলতায় সেটি তারা হাতে পায়নি।

অবশেষে খুলেছে সেই ঝামেলার জটও। কাতালান ক্লাবটির একজন মুখপাত্র জানিয়েছেন, তারা সমস্ত অর্থ হাতে পেয়েছেন। নেইমারকে নিয়ে আর কোনও আগ্রহ নেই তাদের। সব কাগজ প্রক্রিয়াও শেষ করে দেয়া হচ্ছে, ‘আমরা এরইমধ্যে সমস্ত অর্থ পেয়ে গেছি। দলবদলের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করতে কোনও বাধা নেই, আমরা সেটি করছিও।’

দলবদলের কাগজপত্রের জটিলতায় গত শনিবার প্রথমবারের মত পিএসজির হয়ে নামতে পারেননি নেইমার। এমিয়েন্সের বিপক্ষে তার দল অবশ্য জিতেই মাঠ ছেড়েছে। ম্যাচের সময়টা গ্যালারি মাতিয়ে রেখেছিলেন। শঙ্কা ছিল রোববারের গুইনগ্যাম্পের বিপক্ষে ম্যাচে খেলা নিয়েও। তবে সমস্ত জটিলতা নিরসন হওয়ায় রোববার পিএসজির জার্সিতে ব্রাজিল ফরোয়ার্ডের অভিষেকটা এখন সময়ের ব্যাপার।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নেইমারপিএসজিবার্সেলোনা
শেয়ারTweetPin

সর্বশেষ

টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির দায়িত্ব গ্রহণ প্রিন্সের

মে ১৩, ২০২৬
অভিযুক্ত জাবেদ

বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, রাতেই বিয়ে

মে ১৩, ২০২৬

দূষিত নগরীর তালিকায় বার বার উঠে আসছে ঢাকার নাম

মে ১৩, ২০২৬

ঢাবি ক্যাম্পাসে প্রধানমন্ত্রী: ইতিহাসের এক ব্যতিক্রমী দিন

মে ১৩, ২০২৬

দীর্ঘ ৯ বছর পর চীন সফরে ডোনাল্ড ট্রাম্প

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT