চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমারের রিয়াল কানেকশনে ‘উদ্বিগ্ন’ রোনালদো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৩ অপরাহ্ণ ০১, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A
নেইমার

আগামী দলবদলের বাজারে রিয়াল মাদ্রিদের হিট লিস্টে নাম রয়েছেন ব্রাজিল এবং বার্সেলোনার সাবেক সুপারস্টার নেইমার জুনিয়র। ক্লাব প্রেসিডেন্টের সঙ্গে সিনিয়র নেইমারের সাম্প্রতিক ‘গোপন বৈঠকে’র পর গুঞ্জন আরও বেগ পেয়েছে। এমনও বলা হচ্ছে, সামনের ১২ মাসের মধ্যেই বার্নাব্যুতে দেখা যেতে পারে পিএসজির মধ্যমণিকে।

এমন দলবদল অবশ্যই ক্লাব সমর্থকদের জন্য অনেকটা মহা আনন্দের কারণ হবে। বিশেষ করে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে নেইমারের পূর্বের যোগ সূত্রের জন্য। এরপরও যে যাই বলুক না কেন, নেইমারের রিয়ালে আসাটা রাতারাতি হচ্ছে না এবং দ্রুত সেটা সম্ভব না বলে জানিয়েছেন তার বাবাও।

কিন্তু ক্লাবের পরিকল্পনা বা সমর্থকদের উদ্দীপনা যাই হোক না কেন, নেইমারের রিয়ালের আসার খবরে রিয়ালের অন্দরমহলের অন্তত একজন খুশি হতে পারছেন না। খুশি তো দূরের কথা, রীতিমত ‘উদ্বিগ্ন’ও। তিনি ক্লাবের প্রাণভোমরা ক্রিস্টিয়ানো রোনালদো। একটি ম্যাগাজিনের খবর অনুযায়ী, নেইমারের সঙ্গে খেলা অসম্ভব বলেও বলছেন সিআর সেভেন।

খবরটা আবার যেনতেন কোন ম্যাগাজিনের না। রোনালদোর অসন্তোষের খবরটি দিয়েছে ‘স্পোর্টস ইলিস্ট্রেটস’ ম্যাগাজিন। এটি আমেরিকান স্পোর্টস মিডিয়া ফ্র্যাঞ্চাইজির ম্যাগাজিন। যা টাইম ইনকর্পোরেটেডের মালিকানাধীন।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক দায়ারিও গোলের খবর অনুযায়ী, কোচ উনাই এমেরি এবং সতীর্থ এডিনসন কাভানির সঙ্গে সাংঘর্ষিক সম্পর্কের কারণে প্যারিসে জীবন বিষাক্ত হয়ে উঠছে নেইমার জুনিয়রের। উপরন্তু, রিয়াল মাদ্রিদের আগ্রহের নতুন খবর প্যারিসে আরও অনিশ্চিত এবং অস্থিরতা সৃষ্টি করেছে।

এখন এটা মনে হচ্ছে যে, পরবর্তী গ্রীষ্মে সান্টিয়াগো বার্নাব্যুতে নেইমারের সম্ভাব্য পদক্ষেপ হবে না সত্য। কিন্তু সম্ভাব্য বিষয় নিয়ে রোনালদোর নিজের মধ্যে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে এবং এই ধরনের পদক্ষেপ অনুমোদনের জন্য তার অনিচ্ছাও রয়েছে।

Reneta

ধারণা করা হচ্ছে, রিয়ালে কোনও কিছু হারানোর আগেই পর্তুগিজ তারকা ক্লাব ছাড়ার পরিকল্পনা করছেন। আর সেটা হতে পারে আগামী দুই মৌসুমের মধ্যেই। তেমনটা হলে রিয়ালে রোনালদোর আদর্শ বিকল্প নেইমারই হবেন।

সে যাই হোক, রিয়াল-নেইমার চুক্তি যে নতুন বিশ্ব রেকর্ড গড়বে তাতে কোনও সন্দেহ নেই। কারণ, গত গ্রীষ্মেই বার্সেলোনা থেকে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে নেইমারকে দলে টেনেছে পিএসজি। এই অঙ্কের কমে কোনোভাবেই ব্রাজিলিয়ানকে আনতে পারবে রিয়াল।

রিয়ালের জন্য কাজ একটু সহজ হবে, কারণ রেকর্ড মূল্যে দলে নিলেও নেইমারের জন্য অসম্ভব কোনও বাই ক্লোজ আউটের শর্ত রাখেনি পিএসজি। কিন্তু প্যারিসের ক্লাবটি অবশ্যই তাকে সস্তায় যেতে দিতে ইচ্ছুক হবে না।

তবে, রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেনটিনো পেরেজ বড় অর্থ ব্যয় করতে ভয় পান না। যদি সেটা মাঠে তার দলের পারফরম্যান্সের উন্নতি এবং ক্লাবের কট্টর সমর্থকদের জন্য যুক্তিযুক্ত হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমাররিয়াল মাদ্রিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT