চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমারের পিএসজিকে পেলো মেসির বার্সা, আটালান্টাকে রিয়াল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৪ অপরাহ্ন ১৪, ডিসেম্বর ২০২০
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

হয়ে গেল চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্র। সেরা আটের টিকেট কাটতে সবচেয়ে বড় পরীক্ষায় মুখোমুখি হতে যাচ্ছে বার্সেলোনা ও পিএসজি। লিওনেল মেসির দলের বিপক্ষে নকআউটে খেলবে নেইমার-এমবাপেদের ক্লাব।

সুইজারল্যান্ডের লিওনে সোমবার বাংলাদেশ সময় বিকাল ৫টায় হয় নকআউটের প্রতিপক্ষ নির্ধারণ। তাতে আটালান্টাকে পেয়েছে আরেক স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ‘ডি’ গ্রুপে আয়াক্সকে টপকে সেরা ষোলোয় গেছে ১১ পয়েন্ট নামের পাশে আনা আটালান্টা। আর রিয়াল ৬ ম্যাচে ৩ জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপে সেরা হয়ে এসেছে।

সেরা ষোলোয় এফসি পোর্তোর বিপক্ষে খেলবে ক্রিস্টিয়ানো রোনালদোর জুভেন্টাস। গ্রুপ ‘সি’তে ১৩ পয়েন্টে রানার্সআপ হয়ে উঠেছে এফসি পোর্তো। জুভরা সেখানে ‘জি’ গ্রুপের শীর্ষে থেকে এসেছে, ১৫ পয়েন্ট তুলে।

বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ প্রতিপক্ষ পেয়েছে লাৎসিকে। ‘এ’ গ্রুপে ৫ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল বুন্দেসলিগা জায়ান্ট বায়ার্ন। ‘এফ’ গ্রুপ থেকে রানার্সআপ হয়ে এসেছে ১০ পয়েন্টের লাৎসি।

বরুসিয়া মনশেনগ্লাডবাখের বিপক্ষে খেলবে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। নিজ গ্রুপে রানার্সআপ মনশেনগ্লাডবাখের পয়েন্ট ছিল ৮। সেখানে গ্রুপ ‘সি’তে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে সেরা ষোলোয় এসেছে ম্যানসিটি।

আরেক স্প্যানিশ জায়ান্ট অ্যাটলেটিকো মাদ্রিদ ও ইংলিশ জায়ান্ট চেলসি লড়বে আটের টিকেট পেতে। ৯ পয়েন্টের অ্যাটলেটিকো ও গ্রুপ ‘ই’ থেকে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে ব্লুজরা এসে নকআউটে।

Reneta

‘ডি’ গ্রুপের সেরা ছিল লিভারপুল। ১৩ পয়েন্ট জমানো ইংলিশ প্রিমিয়ার লিগ জায়ান্টরা প্রতিপক্ষ পেয়েছে আরবি লেইপজিগকে। ১২ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপে সেরা পিএসজির সমান পয়েন্ট নিয়েই নকআউটে গেছে লেইপরা। যাদের কাছে হেরে শেষ ষোলোয় আগেই ছিটকে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

৬ ম্যাচে ৪ জয়ে ১২ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপে সেরা পিএসজির বিপক্ষে বড় পরীক্ষাটি বার্সেলোনার। সমান ১৫ পয়েন্ট তুলেও রোনালদোর জুভেন্টাসের পরে থেকে ‘জি’ গ্রুপের রানার্সআপ হয়ে ষোলোয় আসে মেসির বার্সেলোনা।

এক নজরে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোয় মুখোমুখি যারা-

বরুসিয়া মনশেনগ্লাডবাখ-ম্যানচেস্টার সিটি
লাৎসি-বায়ার্ন মিউনিখ
অ্যাটলেটিকো মাদ্রিদ-চেলসি
লেইপজিগ-লিভারপুল

এফসি পোর্তো-জুভেন্টাস
বার্সেলোনা-পিএসজি
সেভিয়া-বরুসিয়া ডর্টমুন্ড
আটালান্টা-রিয়াল মাদ্রিদ

Jui  Banner Campaign
ট্যাগ: আটালান্টাচ্যাম্পিয়ন্স লিগনেইমারপিএসজিবার্সামেসিরিয়াললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাবনায় পুরাতন মামলায় গ্রেপ্তার এনসিপির যুবসংগঠন নেতা আসাদুল্লাহ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

মার্করাম ঝড়ে কিউইদের হারিয়ে টানা তিন ম্যাচে অপরাজেয় প্রোটিয়ারা

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন ১৭ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিশ্বকাপে হাত মেলাবে ভারত-পাকিস্তান? যা বলছেন দুই অধিনায়ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT