চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমারের গোলে সেমিতে পিএসজি, চেলসি-আর্সেনালের ড্র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫২ পূর্বাহ্ণ ১১, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

জয়রথ অব্যাহত রয়েছে প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি)। ফরাসি লিগ কাপে আমিয়াঁরকে ২-০ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে উনাই এমেরির দল। গোল করেছেন নেইমার ও আদ্রিওঁ রাবিও। পিএসজির জয়ের দিনে ইংলিশ লিগ কাপে ড্র করেছে চেলসি ও আর্সেনাল।

বুধবার রাতে প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিয়ে খেলতে থাকে পিএসজি। একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে ব্যতিব্যস্ত রাখেন নেইমার-এমবাপেরা। ম্যাচের দশম মিনিটে গোলের সুযোগ পেলেও কাজে লাগানো যায়নি। নেইমারের শট রুখে দেন আমিয়াঁর গোলরক্ষক। ম্যাচের ২২ মিনিটে লক্ষ্যভ্রষ্ট হয় এমবাপের জোড়াল শটও।

ম্যাচের ৩৪ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় আমিয়াঁর। সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তাদের ফরাসি গোলরক্ষক রেসিচ। এরপরও প্রথমার্ধে গোলমুখ খুঁজে পায়নি পিএসজি। বিরতি থেকে ফিরে পিএসজিকে লিড এনে দেন নেইমার। ৫৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন তিনি। আর ৭৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফরাসি মিডফিল্ডার আদ্রিওঁ রাবিও।

অন্যদিকে, কয়েকদিন আগেই ইংলিশ প্রিমিয়ার লিগের ফিরতি ম্যাচে ২-২ গোলে ড্র করেছিল আর্সেনাল-চেলসি। এবার লিগ কাপের সেমিফাইনালের প্রথম লেগেও ড্র করেছে জায়ান্ট দল দুটি। গানার-ব্লুজদের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।

স্ট্যামফোর্ড ব্রিজে বুধবার ম্যাচের অধিকাংশ সময়ে বলের নিয়ন্ত্রণ ছিল চেলসির দখলে। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি দলটি। অন্যদিকে এগিয়ে যাওয়ার বেশ কয়েকবার সুযোগ পেয়েও হাতছাড়া করে আর্সেনাল।

এনিয়ে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে চারবার ড্র করল আর্সেনাল-চেলসি। আগামী ২৪ জানুয়ারি এমিরেটস স্টেডিয়ামে হবে লিগ কাপের সেমিফাইনালের ফিরতি লেগ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্সেনালচেলসিপিএসজি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাণিজ্য মেলায় নেই কোনো বইয়ের স্টল

পরবর্তী

সরকারের চার বছর পূর্তিতে আর্মি স্টেডিয়ামে কনসার্ট

পরবর্তী
কনসার্ট

সরকারের চার বছর পূর্তিতে আর্মি স্টেডিয়ামে কনসার্ট

প্রধানমন্ত্রী শেখ হাসিনা-উন্নয়ন মেলা

দেশের সার্বিক উন্নয়নই আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রী

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT