চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমারের উড়ন্ত দিন, রাফিনহার জোড়া গোল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৪ পূর্বাহ্ণ ১৫, অক্টোবর ২০২১
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A
ব্রাজিলের ফুটবল খেলোয়াড়রা মাঠে দাঁড়িয়ে আছেন, নেইমার ও রাফিনহার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নেইমার গোল করলেন, সতীর্থদের সব গোলেই রাখলেন অবদান। গোল পেলেন রাফিনহা ও বারবোসা। বিশ্বকাপ বাছাইয়ে টানা নয় জয়ের পর গত ম্যাচে ড্র করা ব্রাজিল আবারও জয়ে ফিরল দুর্দান্তভাবে। টিটের শিষ্যরা এবার উড়িয়ে দিয়েছে উরুগুয়েকে।

লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে শুক্রবার সকালে উরুগুয়ের বিপক্ষে ৪-১ ব্যবধানে জিতেছে ব্রাজিল।

জয়ে ১১ রাউন্ড শেষে ৩১ পয়েন্টে টেবিলের শীর্ষে ব্রাজিল। সমান ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে লাতিন টেবিলের দুইয়ে আর্জেন্টিনা। ইকুয়েডর তিনে, ১২ ম্যাচে ১৭ পয়েন্টে। চারে কলম্বিয়ার পয়েন্ট ১৬ ও পাঁচে উরুগুয়ে ১৬ পয়েন্ট নিয়ে গোলপার্থক্যে পিছিয়ে।

কলম্বিয়ার বিপক্ষে ড্র করার পর ঘুরে দাঁড়াতে তেঁতে ছিল ব্রাজিল। তাতে খেই হারাল উরুগুয়ে।

ম্যাচের দশম মিনিটেই লিড এনে দেন নেইমার। বলের যোগানে সহযোগী ছিলেন ফ্রেড। ১৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে দেন রাফিনহা। নেইমারের শট অতিথি গোলরক্ষক আটকে দিলেও নিয়ন্ত্রণে রাখতে পারেননি। সুযোগ বুঝে রাফিনহা ফিরতি শটে জাল খুঁজে নেন।

উরুগুয়ে গোলরক্ষকের দৃঢ়তার কারণে প্রথমার্ধের আগে-পরের বিশ মিনিটে আর ব্যবধান বাড়াতে পারেনি ব্রাজিল। মধ্যবিরতির পর ফিরে ম্যাচের ৫৯ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি তুলে নেন রাফিনহা। বলের যোগানদাতা ছিলেন সেই নেইমার।

সেলেসাওদের লাগাতার আক্রমণের মুখে উরুগুয়ে রক্ষণ ও গোলরক্ষক ফের্নান্দো মুসলেরাকে ব্যস্ত থাকতে হয়। আট মিনিটের ব্যবধানে দুবার গ্যাব্রিয়েল বারবোসাকে হতাশ করেন অতিথি গোলরক্ষক।

বারবোসা হাল ছাড়েননি। ম্যাচের ৮৩ মিনিটে গোল আদায় করে নেন। এই গোলেও বল বানিয়ে দিয়েছেন দুর্দান্ত দিন কাটানো নেইমার। তার আগে ৭৭ মিনিটে ফ্রি-কিকে উরুগুয়ের একমাত্র গোলটি আনেন লুইস সুয়ারেজ।

ট্যাগ: উরুগুয়েকাতার বিশ্বকাপ-2022নেইমারবিশ্বকাপ বাছাইব্রাজিলরাফিনহালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিজয়া দশমীতে দেবী দুর্গার বিদায়ের সুর

পরবর্তী

পর্যটকদের জন্য আংশিক উন্মুক্ত ভারত

পরবর্তী
বিমানবন্দরে যাত্রীরা মাস্ক পরিধান করে নিরাপত্তা পরীক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পর্যটকদের জন্য আংশিক উন্মুক্ত ভারত

সিলিংফ্যানের সঙ্গে ঝুলন্ত মা-ছেলের মরদেহ, আশপাশে ভিড় করে মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

মা-ছেলের মরদেহ ঝুলছিল সিলিংফ্যানে, মেয়ের বিছানায়

সর্বশেষ

নেপালে ভয়াবহ বন্যা: কীভাবে তৈরি হলো মৃত্যুফাঁদ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেওয়ানবাগ শরীফে লক্ষাধিক মানুষের র‍্যালি

আগস্ট ২৭, ২০২৬

রাজধানীতে মেঘলা আকাশ, বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধ্বসে নিহত ১৫৭, নিখোঁজ ৪ শতাধিক

আগস্ট ২৭, ২০২৬

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT