চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমারকে পেলের পরামর্শ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৭ অপরাহ্ন ২৪, অক্টোবর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

হার-জিত ছাপিয়ে প্যারিসের জুয়ারিরা মেতে উঠেছেন গোল উৎসব পালনে। আগে থেকেই বলা হচ্ছে, বুধবার রাতে পিএসজি বনাম নেপলি ম্যাচ ভাসতে চলেছে গোলের বন্যায়। গত পাঁচ ম্যাচে যে ২৩টি গোল করেছে প্যারিস সাঁ সাঁ।

পিএসজি ম্যাচের আগে আলোচনার কেন্দ্রে অবশ্যই নেইমার। সদ্যই দেশের জার্সিতে পেলের খেলা ৯২ ম্যাচের রেকর্ড ভেঙেছেন তিনি। ম্যাচ রেকর্ড ভাঙার পর স্বয়ং পেলেই তার গোলের রেকর্ড ভাঙতে উৎসাহ দিয়েছেন নেইমারকে। ব্রাজিল কিংবদন্তি বলেছেন, ‘আমার ৯২ ম্যাচের রেকর্ড ভেঙেছ। এবার আমার গোলের রেকর্ডের দিকে দৌড়াও। ব্রাজিলের তোমাকে দরকার।’

এই মুহূর্তে ব্রাজিলের জার্সিতে গোলের তালিকায় নেইমার আছেন তিননম্বরে। তার গোল সংখ্যা ৫৯। তার আগে আছেন ৬২ গোল করা রোনাল্ডো ও ৭৭ গোল করা পেলে।

ফরাসি লিগের ম্যাচে নেইমারকে বিশ্রাম দিয়েছিল পিএসজি। তাই কার্লোস আনচেলোত্তির নেপলির বিরুদ্ধে তরতাজা হয়েই মাঠে নামছেন তিনি। প্যারিসের দলটির জন্য আরও সুখবর, দুই ম্যাচের নির্বাসন কাটিয়ে নেপলির বিরুদ্ধেই মাঠে ফিরেছেন গোলকিপার জিয়ানলুইজি বুফন। দলে বড় কোনো সমস্যা না থাকলেও এই ম্যাচে আনচেলোত্তির আসল চ্যালেঞ্জ নেইমার-এমবাপে ও কাভানিকে আটকানো।

বুধবার রাতে অন্য ম্যাচে লিভারপুলের সামনে রেড স্টার বেলগ্রেড। এদের নিয়েই পাতানো ম্যাচের একটা গুঞ্জন উঠেছিল। পিএসজির ৬ গোল দেয়ার ম্যাচটা নিয়ে খানিকটা কথাবার্তা শোনা গেছে। অ্যানফিল্ডে বড় ব্যবধানে হারলে ফের কথা উঠবে না তো! নাপোলির সঙ্গে পিএসজির ম্যাচটা বরং গুরুত্বপূর্ণ বেশি। মৃত্যুকূপ হয়ে ওঠা সি গ্রুপটা থেকে শেষ ষোলোর পথ খোলা রাখতে এই ম্যাচে হারলে চলবে না পিএসজির।

এদিন অ্যাটলেটিকো মাদ্রিদ খেলবে বুন্দেসলিগার শীর্ষ দলের বিপক্ষে। তবে দলটার নাম বায়ার্ন মিউনিখ নয়, বরুশিয়া ডর্টমুন্ড! একই গ্রুপে ক্লাব ব্রুজে খেলবে মোনাকোর বিপক্ষে। অন্য গ্রুপে মুখোমুখি পোর্তো-লোকোমোটিভ আর গ্যালাতাসারেই-শালকে।

Jui  Banner Campaign
ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগনেইমারপেলেলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঈদের আমেজে ভোট, জাতি বিজয়ী: ইসি সানাউল্লাহ

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

সংসদ নির্বাচনে স্বতন্ত্র হিসেবে বিজয়ী হলেন যারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

ঢাকা বিভাগে বিএনপি’র নিরঙ্কুশ বিজয়

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির যারা বিজয়ী হয়েছেন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

নিরঙ্কুশ জয়ে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন নরেন্দ্র মোদি

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT