চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমারকে পটাতে পিএসজির পাঁচ টোপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩২ অপরাহ্ণ ১৯, জুলাই ২০১৭
স্পোর্টস
A A
পিএসজি

বার্সেলোনা ছাড়ছেন নেইমার। রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোর বাই আউট ক্লোজ শোধ করে ব্রাজিল তারকাকে দলে নিতে রাজি পিএসজিও। এমন খবর প্রচারের পর থেকেই বার্সেলোনায় দেখা দিয়েছে আতঙ্ক।

অফিসিয়ালভাবে প্রস্তাব দেয়ার আগ পর্যন্ত অবশ্য ফরাসি জায়ান্টরা এ ব্যাপারে না এগিয়ে বরং অপেক্ষাই করতে চায়। তবে শুধু অপেক্ষা করলেই তো হবে না। নেইমারকে পেতে হলে শুধু বাই ক্লোজ আউটের টাকা দিলেই যে চলবে না সেটাও জানে পিএসজি। তাই ব্রাজিলিয়ান ওয়ান্ডার কিডকে পেতে বেশ কয়েকটি টোপ দিতে পারে নাসের আল খালাইফির ক্লাব।

মেসির ছায়া থেকে বের হওয়ার সুযোগ
নেইমারকে তাদের সেরা তারকা হিসেবেই স্বীকার করে নেবে পিএসজি। যেটা লিওনেল মেসির জন্য দীর্ঘদিন ধরেই পাচ্ছেন না তিনি।সম্প্রতি মেসি আরও চার বছরের নতুন চুক্তি করায় ন্যু ক্যাম্পের ‘সেনাপ্রধান’ হতে বহু সময় অপেক্ষা করতে হবে নেইমারকে।

ব্যালন ডি’অর জেতার সুযোগ
নেইমার যদি পিএসজিতে যান এবং সেখানে মূল দায়িত্বটা নেন, তাহলে দলের সেরা তারকা হয়ে উঠবেন। সেই সঙ্গে তার ব্যক্তিগত গোলের সংখ্যা বাড়বে এবং ব্যালন ডি’অরের মতো পুরস্কারের জন্য গুরুত্বে সঙ্গে বিবেচিত হবেন।

বিশ্বের শীর্ষ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় হওয়ার সুযোগ
পিএসজি নেইমারকে বিশ্বের শীর্ষ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়ের সঙ্গে বিশ্ব ফুটবলের শীর্ষ আয়ের একজন বানাতে পারে। বর্তমানে বার্সায় বার্ষিক ১৫ মিলিয়ন ইউরো পান নেইমার। প্যারিসে গেলে সেই সংখ্যা বহুগুণে বাড়বে বলেই ফুবটল বাজার বিশ্লেষকদের ধারণা।

প্যারিসে ব্রাজিলিয়ান কলোনি
ব্রাজিলের বেশ কয়েকজন খেলোয়াড় আগেই প্যারিসে পাড়ি জমিয়েছেন। তাই ফ্রান্সকে নিজের ঘর বলেই মনে হবে নেইমারের। মারকুইনহোস, থিয়াগো সিলভা, লুকাস মৌরা এবং সম্প্রতি যোগ দেয়া দানি আলভেজরা তাকে দু-হাত বাড়িয়ে আমন্ত্রণ জানাবেন।

Reneta

মাঠের স্বাধীনতা
বার্সেলোনায় মেসি ও সুয়ারেজের কারণে লেফট উইংয়ে খেলতে পারেন না নেইমার। যদিও এই পজিশনে খেলতেই বেশি পছন্দ করেন তিনি।বার্সায় তার মাঠের বিচরণ অনেকটা সীমাবদ্ধ। কিন্তু পিএসজিতে তিনি স্বাধীনভাবে খেলতে পারবেন এবং আরো বেশি কেন্দ্রীয় ভূমিকা নিতে পারবেন, যেমনটা ব্রাজিল দলের হয়ে করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমারপিএসজিবার্সেলোনা
শেয়ারTweetPin

সর্বশেষ

মাস্তুল: নদীর বুকে শ্রেণির মানচিত্র

জুলাই ১৭, ২০২৬

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী

জুলাই ১৭, ২০২৬

ফাইনালে বিরতি ৩০ মিনিট, খেলোয়াড়দের চোটের বড় ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা

জুলাই ১৭, ২০২৬

২৪ বছরে ‘তৃতীয় মাত্রা’, দর্শক-অতিথিদের কৃতিত্ব দিলেন জিল্লুর রহমান

জুলাই ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

শনিবার খুলতে পারে কাপ্তাই বাঁধের ১৬ স্পিলওয়ে গেট

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT