চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমারকে কিনতে চায় ম্যানচেস্টার ইউনাইটেড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৭ পূর্বাহ্ণ ০৪, জানুয়ারি ২০১৬
স্পোর্টস
A A

নতুন বছরে দল বদলের জন্য ব্যস্ত সময় পার করছে বিভিন্ন বিদেশী লিগের ক্লাবগুলো। এর মধ্যে এগিয়ে রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার ইউনাইটেড। স্প্যানিশ লিগ লা লিগায় রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ছাড়াও অন্যান্য ক্লাবগুলোয় সেরা খেলোয়াড় দলে ভিড়াতে মরিয়া।

বার্সেলোনার স্ট্রাইকার নেইমারকে পেতে মরিয়া ম্যানচেস্টার ইউনাইটেড। তারা বার্সাকে ১৪০ মিলিয়ন ইউরো দিতে রাজি নেইমারের জন্য। এ ব্যাপারে বার্সা কর্তৃপক্ষের সঙ্গে তারা কথা চালাচালি করলেও কোন আশার বাণী শোনায়নি ফুটবল ক্লাব বার্সেলোনা।

রেড ডেভিলরা নজর রেখেছেন এভারটনের স্ট্রাইকার রোমেলু লুকাকুর দিকে। তাদের ফরোয়ার্ডের শক্তি বাড়াতেই লুকাকুকে কিনতে চায় ম্যানচেস্টার ইউনাইটেড।

ইংলিশ প্রিমিয়ার লিগের টটেনহ্যাম চাচ্ছে প্যারিস সেইন্ট জার্মেইনয়ের স্ট্রাইকার এজ্জেকুয়েল লাভেজ্জিকে। অবশ্য তাকে পেতে উঠে পড়ে লেগেছে লিগের আরেক জায়ান্ট লিভারপুল।

স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনা এবারের মৌসুমে দলে ভিড়াতে চায় সেল্টা ভিগোর স্ট্রাইকার নলিটোকে। এছাড়াও তারা চোখ রেখেছেন প্যারিস সেইন্ট জার্মেইনয়ের মিডফিল্ডার মার্কো ভেরাট্টি ও জুভেন্টাসের পল পগবার উপর।

স্প্যানিশ লিগের আরেক জায়ান্ট রিয়াল মাদ্রিদ এই মৌসুমে দলে ভিড়াতে চায় আর্জেন্টাইন ও ম্যানইউ ডিফেন্ডার মার্কোস রোহোকে। মার্সেলো আর রোহের জুটির কথা ভেবেই এমন সিদ্ধান্ত নিয়েছে মাদ্রিদ কর্তৃপক্ষ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংলিশ প্রিমিয়ার লিগদলবদলফুটবলবার্সেলোনাম্যানচেস্টার ইউনাইটেডরিয়াল মাদ্রিদলা লিগা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬

প্রয়োজনীয় সংস্কার না হলে রাজপথে মোকাবেলা হবে বলে জামায়াত আমিরের হুঁশিয়ারি

জুলাই ১৬, ২০২৬

বিশ্বকাপ ঘিরে চ্যানেল আইয়ের ব্যতিক্রমী আয়োজন

জুলাই ১৬, ২০২৬

জিয়াউর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর গ্রেপ্তার

জুলাই ১৬, ২০২৬
ওয়ালটন ক্যাবলসের পুরস্কারপ্রাপ্ত সেরা পরিবেশকদের সঙ্গে ওয়ালটন হাই-টেকের  ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দেশের প্রতিটি বাড়িতে নিরাপদ ও আন্তর্জাতিকমানের ওয়ালটন ক্যাবলস পৌঁছে দেয়ার প্রত্যয়

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT