চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নূর হোসেনের জন্য প্রস্তুত প্রশাসন

পরাগ আজিমপরাগ আজিম
৯:০৪ পূর্বাহ্ণ ২৫, আগস্ট ২০১৫
বাংলাদেশ
A A

শিগগিরই নূর হোসেনকে ভারত থেকে ফেরত আনা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর অপহরণ ও সাত খুনের মামলার প্রধান আসামি সাবেক ওয়ার্ড কাউন্সিলার নূর হোসেনকে ফেরত পাঠাতে প্রক্রিয়া চালাচ্ছে ভারত সরকার।

একথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, যেকোনো সময় ফেরত পাঠানো হবে। আর পুলিশও প্রস্তুত রয়েছে তাকে গ্রহণ করার জন্য।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নূর হোসেনকে যেকোনো সময় ফেরত দেবে ভারত। আমাদের সঙ্গে দু’একবার কথা হয়েছে। হয়তো তাদের কোনো জটিলতার জন্য দেরি হচ্ছে। তবে সীমান্তে আমাদের লোকজন প্রস্তুত রয়েছেন। সর্বশেষ অবস্থা আপনারা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানতে পারবেন। তারা জানালে আমরা ফেরত নিতে প্রস্তুত আছি।

কী প্রক্রিয়ায় তাকে ফেরত নেওয়া হবে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেকোনো একটি প্রক্রিয়ায় তাকে ফেরত নেওয়া যেতে পারে।

বর্তমানে পশ্চিমবঙ্গের দমদম জেলে বন্দি নূর হোসেনকে পুশ-ব্যাক ফর্মুলায় ফেরত দিতে ভারত ইতোমধ্যেই প্রক্রিয়া শুরু করেছে বলে সংবাদ মাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে।

নূর হোসেন আর তার অপর দুই সহযোগীর বিরুদ্ধে অনুপ্রবেশের মামলা চলছে এক বছরেরও বেশি সময় ধরে চলছে উত্তর চব্বিশ পরগনার জেলা আদালতে। সোমবার ওই মামলার শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অপর দুই আসামি আদালতে হাজির না হওয়ায় শুনানি হয়নি।

Reneta

আদালত ২১ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। সেখানেই মামলা তুলে নেওয়ার আবেদন জানিয়েছেন উত্তর চব্বিশ পরগনার প্রধান সরকারি আইনজীবী শান্তময় বসু।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনুপ্রবেশের মামলায় দমদম জেলে রয়েছেন নূর হোসেন। অভিযোগ প্রত্যাহার করা হলে তাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে আর কোনো বাধা থাকছে না।

গত বছরের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার নজরুল ইসলাম এবং আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজন অপহৃত হন। 

এরপর ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীতে ভেসে ওঠা ছয়জনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন আরও একজনের মরদেহ পাওয়া যায় নদীতে।

অপহরণের পরপরই নজরুলের পরিবারের পক্ষ থেকে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহ সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের সে সময়কার কাউন্সিলার নূর হোসেনকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়।

একই সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, র‌্যাবের বিলুপ্তির প্রয়োজন নেই। তারা দায়িত্ব পালনে সফল। দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া তারা আইন অনুসারেই কাজ করছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: সাত খুনস্বরাষ্ট্রমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

একনেক সভায় চূড়ান্ত অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

মে ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জ্বালানি সাশ্রয়ে মোদির নীতি, বহরের গাড়ি অর্ধেকে নামানোর নির্দেশ

মে ১৩, ২০২৬

এপ্রিলে সড়কে ঝরল ৫১০ প্রাণ

মে ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

২৭তম বিসিএসে আরও ৯৬ বঞ্চিত প্রার্থীর নিয়োগ

মে ১৩, ২০২৬

সম্ভ্রম দিয়ে পরিবার বাঁচানো সেই বীরাঙ্গনা টেপরি রাণী আর নেই: বিদায় রাষ্ট্রীয় মর্যাদায়

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT