চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নূর চৌধুরীকে ফিরিয়ে আনতে জনমত তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩০ অপরাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০১৬
বাংলাদেশ
A A

বঙ্গবন্ধুর পালিয়ে থাকা খুনিদের দেশে ফিরিয়ে আনতে প্রবাসীদের জনমত তৈরি করতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কানাডায় প্রবাসীদের দেয়া সংবর্ধনায় এমন অাহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর একজন খুনি কানাডায়, একজন যুক্তরাষ্ট্রে, আর এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে আরও দু’জন পাকিস্তানে আছে। এছাড়া আর দুই খুনির অবস্থান সম্পর্কে নিশ্চিতভাবে জানা যায়নি। তাদের খোঁজ চলছে।

‘আমি কানাডা ও আমেরিকার সরকারকে বলেছি, আপনারা কেন খুনিদের লালনপালন করেন? কেন তাদের রাখেন?’ বলেন প্রধানমন্ত্রী, ‘আমি আপনাদের কাছে একটি দাবি রেখে যাই; আপনারা যেসব এলাকায় বাস করেন, সেখানে এ দেশের জনপ্রতিনিধি রয়েছেন। তাদের কাছে আপনারা চিঠি লিখুন। তাদের মাঝে চেতনা জাগ্রত করুন। তাদেরকে জানান, বাংলাদেশের একজন অপরাধী খুনের মতো একটা অপরাধ করে এসেছে। সেই অপরাধীকে কেন তারা আশ্রয় দেবেন?’

এর আগে শুক্রবার আলোচনার মাধ্যমে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার উপায় বের করার ব্যাপারে একমত হয় বাংলাদেশ ও কানাডা।

শনিবার কানাডার মন্ট্রিয়লে গ্লোবাল ফান্ড সম্মেলনের দ্বিতীয় দিনে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়ে ব্যস্ত দিন পার করেন প্রধানমন্ত্রী। বিশ্বের অন্যান্য দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে তিনি আইসিও সদর দফতরের অ্যাসেম্বলি হলে গ্লোবাল ফান্ড সম্মেলনের দ্বিতীয় দিনের উদ্বোধনীতে যোগ দেন।

পরে শেখ হাসিনা কানাডার প্রধানমন্ত্রী ও গভর্নর জেনারেলের যৌথ আমন্ত্রণে আনুষ্ঠানিক মধ্যাহ্নভোজে অংশ নেন। গ্লোবাল ফান্ড সম্মেলনের সমাপনী অধিবেশনেও যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বঙ্গবন্ধু হত্যাশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিজেপি ক্ষমতা গ্রহণের পরে কী কী বদলাতে পারে পশ্চিমবঙ্গে

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

পাকিস্তানে পেশোয়ারের মার্কিন কনস্যুলেট বন্ধ ঘোষণা

মে ৬, ২০২৬

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বা: আলোচিত সেই মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের জবাবে যা বললো নির্বাচন কমিশন

মে ৬, ২০২৬

পদত্যাগের দাবি মমতা ব্যানার্জির প্রত্যাখ্যান, সংবিধান দেখালেন শুভেন্দু অধিকারী

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT