চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নুহাশ পল্লীতে শ্রদ্ধা আর ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩২ অপরাহ্ণ ১৯, জুলাই ২০১৮
শিল্প সাহিত্য
A A

জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে হুমায়ূন পরিবার, তার ভক্ত, কবি, লেখক আর নাট্যজনরা নুহাশ পল্লীর লিচু তলায় ফুল দিয়ে গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করছেন জনপ্রিয় এ লেখককে।

দিনটি উপলক্ষ্যে গাজীপুরের নুহাশ পল্লীতে নেয়া হয়েছে নানা কর্মসূচি। কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল এবং এতিমদের খাবার বিতরণসহ দিনব্যাপী চলছে নানা আয়োজন।

সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন নন্দিত লেখক হুমায়ূন আহমেদের ভক্তরা সাথে আছেন হলুদ পাঞ্জাবী পরা হিমু পরিবারের ও হিমু পরিবহণের সদস্যরাও।

Banglabid

দুপুর সাড়ে ১২টার দিকে মেহের আফরোজ শাওন তার দুই পুত্র সন্তান নিয়ে হুমায়ূন আহমেদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় হুমায়ূন ভক্ত, হিমু ও রুপার চরিত্র সেজে প্রিয় লেখকের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

হিমু পরিবহনে চড়ে আসেন হলুদ পাঞ্জাবী পরা হিমুরা এবং বিভিন্ন সাজে রুপাদের পদচারণায় প্রাণ ফিরে পায় নুহাশ পল্লী। তারাও এসেছেন প্রিয় লেখককে স্মরণ করতে।

কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে মেহের আফরোজ শাওন বলেন: ‘আমরা বিশেষ দিনে কেবল নয় সারা বছর আমরা হুমায়ূনকে স্মরণ করি।’

Reneta

হুমায়ূন আহমেদের নামে বাংলাবাজারে সরণী এবং বইমেলায় হুমায়ূন চত্বর স্থাপনের প্রত্যাশা জানান তিনি। এছাড়া হুমায়ূন আহমেদ ক্যান্সার হাসপাতাল স্থাপনে দেশের বুদ্ধিজীবীদেরও সংঘবদ্ধভাবে উদ্যোগ নেয়ার আহ্বান জানান। নুহাশপল্লীর নিজস্ব অর্থায়নে জাদুঘর স্থাপনে পারিবারিক সিদ্ধান্তে অনেকটা অগ্রগতি হয়েছে বলেও তিনি জানান।

হুমায়ূন ছিলেন, আছেন এবং থাকবেন তার লেখনির মাধ্যমে। তার সৃষ্টিশীল কর্মের মাধ্যমে এদেশের সকল ভক্ত ও অনুরাগীদের হৃদয়ে তিনি চিরকাল বেঁচে থাকবেন এমনটাই প্রত্যাশা সকলের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নুহাশ পল্লীহুমায়ূন আহমেদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিলেট সিটি থেকে সরে দাঁড়ালেন বিএনপির বিদ্রোহী প্রার্থী

পরবর্তী

নেইমারকে ছাড়তে রাজি হলেও এমবাপের দরজায় তালা

পরবর্তী

নেইমারকে ছাড়তে রাজি হলেও এমবাপের দরজায় তালা

কোটা সংস্কার আন্দোলন-শিক্ষক সংহতি সমাবেশ

কোটা আন্দোলন: নিপীড়ন ও হয়রানি বন্ধের দাবি শিক্ষকদের

সর্বশেষ

চার দিনের বিরতি দিয়ে এশিয়ান গেমসের প্রস্তুতি শুরু বাংলাদেশের

আগস্ট ২০, ২০২৬

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের মাহমুদুল হাসান আশরাফী

আগস্ট ২০, ২০২৬

আমার মনে হয় না এবছর বিপিএল হবে: তামিম

আগস্ট ২০, ২০২৬

ভালুকায় প্রকৃতি ও জীবন ক্লাবের নতুন কমিটি

আগস্ট ২০, ২০২৬

দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম শেষে বঙ্গভবনে মির্জা ফখরুল

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT