চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নুসরাত হত্যা মামলার রায়ে দৃষ্টান্ত তৈরি হোক

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৭:৫৩ অপরাহ্ণ ২৩, অক্টোবর ২০১৯
সম্পাদকীয়
A A

নারী-শিশু নির্যাতন দেশে একটি অন্যতম সামাজিক ব্যাধি। নানা পদক্ষেপ ও সচেতনতার পরেও নারী-শিশু নির্যাতন বেড়েই চলেছে। চলতি বছরের ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত গত তিন মাসে সারাদেশে ৬৫৩ নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে প্রায় ৫৫ শতাংশই ধর্ষণের ঘটনা।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‘আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট’ এ তথ্য জানায়।

এই যখন পরিস্থিতি তখন ২৪ অক্টোবর ফেনীর আলোচিত মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার রায় ঘোষণা। ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ আলোচিত এ মামলার রায় ঘোষণা করবেন। দু’পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শুনানি শেষে গত ৩০ সেপ্টেম্বর বিচারক রায়ের এই দিন ঠিক করে দেন। দীর্ঘ ৪৭ দিনের সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষে গত ১১ সেপ্টেম্বর থেকে শুরু হয় যুক্তিতর্ক। শুরুতে রাষ্ট্রপক্ষ যুক্তি উপস্থাপন করেছেন পরে আসামি পক্ষ যুক্তি উপস্থাপন করে।

বিগত কয়েক দশক ধরে যে কয়েকটি আলোচিত নারী নির্যাতন ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তার মধ্যে নুসরাত হত্যাকাণ্ড অন্যতম। নুসরাতের পরিবারসহ দেশের মানুষ এই মামলার রায়ের দিকে তাকিয়ে আছে। আসামিদের সর্বোচ্চ শাস্তি চায় নুসরাতের পরিবার, স্বজন ও তার সহপাঠীরা, গণমাধ্যমে তারা ইতোমধ্যে এ বিষয়ে বলেছেন।

আইন তার নিজ গতিতে চলে, আর কোনো ঘটনার সার্বিক প্রেক্ষাপট আইনী কার্যক্রমের মাধ্যমে দেখে তা বিচার করে থাকেন বিজ্ঞ আদালত। নুসরাত হত্যাকাণ্ডের মামলাও তার বাইরে না। নিশ্চয় এই মামলায় ন্যায়বিচার আসবে বলে আমাদের ধারণা।

সেইসঙ্গে আমাদের আশাবাদ, নুসরাত হত্যা মামলার রায় সামনের সময়গুলোতে দেশের আইন ও সামাজিক প্রেক্ষাপটে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নুসরাত হত্যা মামলানুসরাত হত্যা মামলার রায়সম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (সংগৃহীত)।

স্বাস্থ্যখাতে বরাদ্দ দ্বিগুণ করেছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

জুলাই ৫, ২০২৬

নিউ ইয়র্কে দুই বাংলার শিল্পীদের মিলনমেলা

জুলাই ৫, ২০২৬

বরিশালে ব্যবসায়ীকে মারধর ও চেক-স্ট্যাম্পে স্বাক্ষরের সিসিটিভি ফুটেজ

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের মুখপাত্র হলেন আবু হানিফ

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকারি অনুষ্ঠানের ব্যানার ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT