চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নুসরাত হত্যায় সুবিচার নিশ্চিতের দাবি জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩১ অপরাহ্ন ১৬, এপ্রিল ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A
নুসরাত হত্যা মামলা

ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার পুঙ্খানুপুঙ্খ তদন্ত ও ন্যায়বিচারের মাধ্যমে দোষীদের শাস্তি নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রতি দাবি জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ।

মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি এ দাবি জানায়।

প্রতিবেদনে হিউম্যান রাইটস ওয়াচ বলেছে: ‘বাংলাদেশ সরকারের উচিত মাদ্রাসা শিক্ষার্থীর হত্যাকাণ্ডের ঘটনাটির বিস্তারিত তদন্ত চালানো, যে শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ দায়েরের কারণে হত্যা করা হয়েছে এবং এর মধ্য দিয়ে ভবিষ্যতে দেশজুড়ে যৌন সহিংসতার বিরুদ্ধে লড়তে সমন্বিত পদক্ষেপ নিতে কর্তৃপক্ষের মাঝে একটি অনুরণন সৃষ্টি হওয়া উচিত।’

হিউম্যান রাইটস ওয়াচের দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক মীনাক্ষি গাঙ্গুলি বলেছেন, ‘অন্যায়ের বিচার চাওয়া একজন সাহসী নারীর এমন ভয়ঙ্কর হত্যাকাণ্ড প্রমাণ করে বাংলাদেশ সরকার যৌন নিপীড়নের শিকারদের ন্যায় দিতে কতটা ব্যর্থ।’

‘নুসরাত জাহান রাফির মৃত্যু এটাই ফুটিয়ে তুলেছে যে, বাংলাদেশ সরকারের যৌন নির্যাতনের শিকারদেরকে গুরুত্বের সঙ্গে নেয়া দরকার এবং নিশ্চিত করা দরকার যেন তারা নিরাপদে আইনি সহায়তা নিতে পারে ও প্রতিশোধমূলক আচরণ থেকে সুরক্ষিত থাকে,’ বলেন তিনি।

গত ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সিরাজ উদ দৌলার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে মামলা করেন নুসরাতের মা।নুসরাত-হিউম্যান রাইটস ওয়াচ

Reneta

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২৭ মার্চ সকাল ১০টার দিকে অধ্যক্ষ তার অফিসের পিয়ন নূরুল আমিনের মাধ্যমে ছাত্রীকে ডেকে নেন। পরীক্ষার আধঘণ্টা আগে প্রশ্নপত্র দেয়ার প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীকে লাঞ্ছিত করার চেষ্টা করেন অধ্যক্ষ। পরে পরিবারের দায়ের করা মামলায় গ্রেপ্তার হন তিনি।

সেই মামলা তুলে নিতে রাজি না হওয়ায় অধ্যক্ষের লোকজন গত ৬ এপ্রিল সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় আলিম পরীক্ষার কেন্দ্রে মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায় মুখোশধারীরা।

আগুনে ঝলসে যাওয়া নুসরাত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ১০ এপ্রিল রাতে মারা যান।

Jui  Banner Campaign
ট্যাগ: ছাত্রীকে যৌন হয়রানিফেনীফেনী-মাদরাসা শিক্ষার্থীযৌন হয়রানিহিউম্যান রাইটস ওয়াচ
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্কারে আমন্ত্রণ পেলেন সাংবাদিক ওয়ালিউল বিশ্বাস

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

১১–১২ ফেব্রুয়ারি সরকারি ছুটিসহ শিল্পাঞ্চলে বিশেষ ছুটি বহাল

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ওয়ালটনের নতুন মডেলের এসি উদ্বোধন করলেন ক্রিকেটার তাসকিন

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ফাইল ছবি

টানা তিন মাস বাড়ছে মূল্যস্ফীতি, চাপে মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষ

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT