বিনোদন

ফারিয়ার দেখানো পথে মিমি!

হিন্দি ও ইংরেজি ভাষার সংমিশ্রণে গাওয়া এই গানটির মিউজিক ভিডিওতে নুসরাত ফারিয়ার মতো ভিন্ন লুকে দেখা মিলেছে মিমির...

ফারিয়ার দেখানো পথে মিমি!

কখনো অভিনেত্রী আবার কখনোবা নেত্রী! দুই পরিচয়েই সবার মন জয় করেছেন কলকাতার মিমি চক্রবর্তী! এবার তিনি হাঁটলেন বাংলাদেশের তারকা অভিনেত্রী নুসরাত ফারিয়ার দেখানো পথে!

কীভাবে? অভিনেত্রী হলেও মনের খায়েশে প্রথমবারের মতো নিজের কণ্ঠে ‘পটাকা’ নামে একটি মিউজিক ভিডিও মুক্তি দিয়ে হইচই ফেলে দিয়েছিলেন নুসরাত ফারিয়া। এবার একই কাজ করলেন মিমি চক্রবর্তী!

সম্প্রতি প্রকাশ পেয়েছে মিমির গাওয়া প্রথম গান ‘আনজানা’। নিজের ইউটিউব চ্যানেল ‘মিমি চক্রবর্তী ক্রিয়েশন’-এ মুক্তি পাওয়ার পর এটি নিয়েও বেশ আলোচনা!

হিন্দি ও ইংরেজি ভাষার সংমিশ্রণে গাওয়া এই গানটির মিউজিক ভিডিওতে নুসরাত ফারিয়ার মতো ভিন্ন লুকে দেখা মিলেছে মিমির। যেখানে বেশ হট লুকে দেখা গিয়েছে তাকে!

তুরস্কে শুট হওয়া এই গানটির কথা লিখেছেন রাজীব দত্ত ও সুর করেছেন ডাব্বু। আর গানের ভিডিওটি কোরিওগ্রাফি করেছেন বাবা যাদব।

গান গাওয়া এবারই প্রথম নয় মিমির জন্য। চলতি বছর মুক্তিপ্রাপ্ত ‘মন জানে না’ সিনেমার ‘কেন যে তোকে’ গানটির কভার করেও সবাইকে অবাক করেছিলেন এই নায়িকা।

বিষয়:টালিউড নুসরাত মিমি মিমি চক্রবর্তী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…