চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নুসরাত ছাড়াও কয়েক ছাত্রী সেই অধ্যক্ষের যৌন নিপীড়নের শিকার

এনামূল কবীর রূপম এনামূল কবীর রূপম
২:৫৩ অপরাহ্ণ ২২, এপ্রিল ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A
ফেনী-নুসরাত-যৌন নিপীড়ন

মাদ্রাসা অধ্যক্ষ সিরাজ উদ দৌলা

নুসরাত ছাড়াও আরো কয়েকজন মাদ্রাসা ছাত্রী অধ্যক্ষ সিরাজ উদ দৌলার যৌন নিপীড়নের শিকার হয়েছিল বলে পুলিশের তদন্ত কমিটির তদন্তে প্রমাণ মিলেছে।

কমিটির সদস্যরা মনে করছেন, মাদ্রাসার গভর্নিং বডি আগের বিষয়গুলো আমলে নিলে হত্যাকাণ্ডের মতো ঘটনা এড়ানো যেত।

যৌন নিপীড়নের মামলায় কারাগারে গেলেও জেলে বসেই নুসরাতকে পুড়িয়ে হত্যার পরিকল্পনা করেন ফেনীর সোনাগাজীর মাদ্রাসা অধ্যক্ষ সিরাজ উদ দৌলা। এ ঘটনায় থানার ওসিকে বদলির পর আর কোনো পুলিশ সদস্যের দায়িত্বহীনতা আছে কিনা তা খতিয়ে দেখতে একজন ডিআইজিকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করে পুলিশ হেডকোয়ার্টার। সরেজমিন তদন্তে উঠে এসেছে যৌন নিপীড়নের আরো অনেক তথ্য।

পুলিশ হেডকোয়ার্টার তদন্ত দলের প্রধান এসএম রুহুল আমিন জানান, সিরাজ উদ দৌলা এর আগে আরও অনেক ছাত্রীর সঙ্গেই নুসরাতের মতোই ঘটনা ঘটিয়েছেন। বিশেষ করে নুসরাতের এক ঘনিষ্ঠ বান্ধবীর সঙ্গেও যৌন হয়রানির ঘটনা ঘটেছিল ছ’মাস আগে।

নুসরাত-মাদ্রাসা শিক্ষার্থী-যৌন নিপীড়ন
তদন্ত দলের প্রধান এসএম রুহুল আমিন

‘বিষয়টি মাদ্রাসা গভর্নিং বডিকে লিখিত আকারে জানিয়েছিলেন ভিকটিমের বাবা। তবে এসব অভিযোগের ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে আমরা জানতে পারিনি। ওই অভিযোগগুলোর যদি সময়োচিত ব্যবস্থা গ্রহণ করা হতো তবে হয়তো নুসরাতের মৃত্যুর মতো দুঃখজনক ঘটনাটি না-ও ঘটতে পারত,’ বলেন তিনি।’

তদন্তে গিয়ে গ্রহণ করা সাক্ষ্যগুলো এখন মিলিয়ে দেখছে পুলিশের তদন্ত কমিটি। তদন্ত প্রধান জানান, পুলিশ সদস্য ছাড়াও এ পর্যন্ত ১৭-১৮ জনের সাক্ষ্য নেয়া হয়েছে। আনুষঙ্গিক ডকুমেন্টগুলোও রেকর্ডে নিয়েছে তদন্ত দলটি। এছাড়া আরো কিছু তথ্য-প্রমাণ যোগাড়ের চেষ্টা চলছে।

Reneta

মামলা দায়েরের আগে ও পরে শ্লীলতাহানির অভিযোগ করার সময় মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ও থানার ওসি তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলেও জানিয়েছেন নিহত নুসরাতের মা।

দেখুন নিচের ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাত্রীকে যৌন হয়রানিফেনীফেনী-মাদরাসা শিক্ষার্থীযৌন হয়রানি
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে অনশনে পরিবেশবাদী অ্যাক্টিভিস্ট সোনাম ওয়াংচুক

অনশনরত সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের দিকে নজর দিতে দিল্লি হাইকোর্টের নির্দেশ

জুলাই ১৬, ২০২৬

বন্ধুকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে মারা গেল ৪ মাদ্রাসাছাত্রী

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

জুলাই ১৬, ২০২৬

শ্রীমঙ্গ‌লে র‌থের মেলা

জুলাই ১৬, ২০২৬

ব্রাজিল-ইতালির বিরল কীর্তি ছুঁতে পারবে আর্জেন্টিনা?

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT