চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নুর ভালো আছেন, ফারাবীর শ্বাস-প্রশ্বাসে সমস্যা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৩ অপরাহ্ণ ২৬, ডিসেম্বর ২০১৯
- লিড নিউজ, স্বাস্থ্য
A A

ডাকসু ভিপি নুরুল হক নুর ভালো আছেন বলে জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন।

তিনি বলেছেন: সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা তুহিন ফারাবীর শ্বাস-প্রশ্বাসে সমস্যা আছে। আজ আমরা কয়েকজনকে হাসপাতাল থেকে ছেড়ে দিব।

বৃহস্পতিবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি শিক্ষার্থীদের নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন।

তিনি বলেন: নুর ভালো আছেন। আজ হঠাৎ তিনি বললেন যে, তার কনুইয়ে ব্যথা। আমরা তার এক্সরে করেছি। রিপোর্ট ভালো আসলে আমরা তাকে আজই হাসপাতাল থেকে ছেড়ে দেবো। এছাড়াও আরও ২-৩ জনকে আজ ছেড়ে দেওয়া হবে।

তুহিন ফারাবী সম্পর্কে ঢামেক পরিচালক বলেন: তার অবস্থা আগের চেয়ে ভালো। তার এইচডিইউতে থাকার কোনো প্রয়োজন নেই। তারপরও অতিরিক্ত দর্শনার্থীর কারণে তার ইচ্ছা অনুযায়ী তাকে এইচডিইউতে রাখা হয়েছে। তুহিন ফারাবীর মাঝে মাঝে শ্বাস-প্রশ্বাসের অসুবিধা হয়। এছাড়াও আমি দেখেছি সে ভয়ে থাকে, প্যানিক হয়ে যায়। সে বর্তমানে শান্ত রয়েছে। ২ থেকে ১ দিনের মধ্যে তাকে ওয়ার্ডে দেওয়া হবে।

আহত শিক্ষার্থীদের সবার শারীরিক অবস্থা ব্রিফ করে পরিচালক বলেন: চিকিৎসাধীন সোহেলের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তাকে আইসিইউ থেকে এইচডিইউতে নেওয়া হবে। আমিনুরের মাথায় আঘাত ছিল। আমরা পরীক্ষা করে তার কিডনিতে ইনফেকশন পেয়েছি। তাই তাকে নেফ্রোলজি বিভাগে (কিডনি বিভাগ) স্থানান্তর করা হবে। চিকিৎসাধীন মেহেদী হাসানের ব্লাড প্রেসার একটু বেশি।

Reneta

ফারুক হাসানের বিষয়ে নাসির উদ্দিন বলেন: ফারুকের কানে একটু সমস্যা ছিল। তাকে নাক-কান-গলা এবং অর্থপেডিক্স বিভাগের চিকিৎসকরা দেখেছেন। তাকে আজই ছেড়ে দেওয়া হবে। তবে ১ সপ্তাহ পর তাকে ফলোআপের জন্য নাক-কান-গলা বিভাগ ও ২ সপ্তাহ পর অর্থপেডিক্স বিভাগে আসতে হবে।  নাজমুল মোটামুটি সুস্থ। তাকে আজ রিলিজ দেওয়া হবে। আরিফের চোখে সমস্যা এবং ব্লাড প্রেসার বেশি। তিনি পর্যবেক্ষণে আছেন।

‘শিক্ষার্থীদের শারীরিক অবস্থা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ লুকোচুরি করছে’, শিক্ষার্থীদের এমন অভিযোগের ভিত্তিতে ঢামেক পরিচালক নাসির উদ্দিন বলেন: তাদের চিকিৎসা নিয়ে লুকোচুরি করার কিছু নেই। আমরা তাদের জন্য মোট ১৩ জনের একটি মেডিক্যাল বোর্ড (প্রথমে ৯ জন পরে পর্যায়ক্রমে বোর্ডে ৪ জন সংযুক্ত) গঠন করি। এত বড় বোর্ড আগে কখনো হয়নি। তাদের যার যা চিকিৎসা প্রয়োজন তাৎক্ষণিকভাবে সেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

রোববার দুপুরে ডাকসু ভবনের ভেতরে এবং বাইরে ভিপি নুর এবং তার সহযোগীদের ওপর মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগ যৌথ হামলা চালায়। প্রায় আধঘণ্টা চলে সেই হামলা। এতে ভিপি নুরসহ আহত হয় অন্তত ১৫ জন।

হামলার প্রায় এক ঘণ্টা পর ঢাবি প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রাব্বানী ঘটনাস্থলে গিয়ে ভিপি নুর ও তার সহযোগীদের উদ্ধার করেন। পরে তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢামেক
শেয়ারTweetPin

সর্বশেষ

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬

মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ

জুলাই ২০, ২০২৬

ঢাবির সঙ্গে চ্যানেল আইয়ের সহযোগিতা চুক্তি

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT