দীর্ঘ ২ বছর ধরে বন্ধ রয়েছে নীলফামারী মা ও শিশু কল্যাণ কেন্দ্রের অপারেশন থিয়েটার । এতে চরম ভোগান্তিতে পড়েছেন গর্ভবর্তী মায়েরা।
১৯৯১ সালে সরকার, গর্ভবতী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে নীলফামারীতে ১০ শষ্যার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে অপারেশন থিয়েটার চালু করে। চালু করা হয় গর্ভবতীদের জন্য নিরাপদ সিজারিয়ান সেকশন।
সরকারিভাবে এই অপারেশন থিয়েটারে সরবরাহ করা হয় অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন যন্ত্রপাতিও। অথচ ২ বছর ধরে অ্যানেস্থেশিয়ার চিকিৎসক না থাকায় বন্ধ রয়েছে সিজারিয়ান কার্যক্রম।
এ পরিস্থিতিতে বিভিন্ন প্রাইভেট ক্লিনিক ও হাসপাতাগুলোতে দৌড়াতে হচ্ছে গর্ভবতী মায়েদের। দরিদ্র পরিবারগুলো হচ্ছে আর্থিক ক্ষতির শিকার।
দু’বছর আগেও এই মা ও শিশু কল্যাণ কেন্ত্রে প্রতিমাসে ৭শ’ থেকে ৮শ’ শিশু জন্ম নিতো। গোটা জেলায় মোট সক্ষম দম্পত্তির সংখ্যা ৪ লাখ ৫ হাজার ৯শ ৯৬ জন। সরকার এই কার্যক্রমটি তরান্বিত করতে দ্রুত পদক্ষেপ নেবে এমটাই প্রত্যাশা।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টটে:









