বাধাহীনভাবে এগিয়ে যেতে নীলফামারীর দরিদ্র ও মেধাবী মেয়েদের মাঝে সাইকেল বিতরণ করেছে ছোটকাকু ক্লাব। এতে অংশ নেন গুণী লেখক, অভিনেতা, সংস্কৃতি কর্মী, রাজনীতিবিদসহ নানা শ্রেনী-পেশার মানুষ। নিজে উপস্থিত থেকে ছোটকাকু ক্লাবের এই প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন স্থানীয় এমপি ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
বুধবার ছোটকাকু ক্লাবের পক্ষ থেকে নীলফামারীর দরিদ্র ও মেধাবী মেয়েদের মাঝে সাইকেল বিতরণের এই আয়োজন করা হয়।
উত্তরের সীমান্ত জেলা নীলফামারী। আগের চেয়ে উন্নয়ন হলেও দারিদ্র্যের কারণে এই জেলার অনেক মেয়ে এখনও পায়ে হেঁটে স্কুলে যায়। শহরে খেলাধুলার চর্চা করতে আসে অনেক দূর থেকে। এইসব মেয়েদের আরো সামনে এগিয়ে নিতে এবার উদ্যোগী হয়েছে ছোটকাকু ক্লাব। শহরের উদয়ন শিশু বিদ্যাপীঠে গুণী ও কৃতি মানুষদের উপস্থিতিতে ক্লাবের পক্ষ থেকে সাইকেল বিতরণ করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নীলফামারীর কৃতি সন্তান সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। সাইকেল পেয়ে আরো আত্মবিশ্বাসী মেয়েরা।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:








