চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে ৩ নারী নিহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৭ পূর্বাহ্ণ ২৬, জানুয়ারি ২০২২
- সেমি লিড, জনপদ, নীলফামারী
A A

আনোয়ারুল আলম:
নীলফামারী সদরের দারোয়ানী সুতাকল এলাকায় ট্রেনে কাটা পড়ে তিনজন নারী শ্রমিক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। তারা সবাই উত্তরা ইপিজেডে শ্রমিক হিসেবে কাজ করতেন।

বুধবার সকাল সাড়ে ৬টার দিকে দারোয়ানী রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৬টার দিকে উত্তরা ইপিজেডের ৮ জন মহিলা শ্রমিক ইজিবাইকে চেপে কর্মস্থলে যাওয়ার পথে দারোয়ানী রেলক্রসিং অতিক্রমের সময় চিলাহাটিগামী আন্তঃনগর রুপসা এক্সপ্রেস ট্রেনের সাথে সংঘর্ষ হয়। এতে যাত্রীসহ ইজিবাইকটি দুমড়ে মুচড়ে রেলপথ থেকে প্রায় ৫০ গজ দূরে ছিটকে পড়ে যায়।

ঘটনাস্থলেই মারা যান সদরের সোনারায় ইউনিয়নের দারোয়ানী এলাকার ধনীপাড়ার আশরাফ আলীর স্ত্রী শেফালী বেগম (৩৫)। হাসপাতালে নেওয়ার পথে ছায়া বানু (২৬) ও রুমা আকতার (২৫) নামে আরও দুইজন মারা যান ।

আহতরা হলেন ইজিবাইক চালক আপন হোসেন (২৮), নাজমিন আকতার (৩০), মিনা আকতার (৩০), রওশন আরা (৩৪) ও রোমানা আকতার (২৮)।

ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। অরক্ষিত রেলক্রসিংয়ে এই ধরনের যানবাহন নির্বিঘ্নে চলাচল করায় দুর্ঘটনার সংখ্যা বাড়ছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ট্রেন দুর্ঘটনানারী শ্রমিক নিহতনীলফামারী
শেয়ারTweetPin

সর্বশেষ

তালিকা থেকে বাদ পড়ার পর আপিলে ভোটার হয়ে কংগ্রেস প্রার্থীর জয়

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ নিয়ে রিপাবলিকানদের অভ্যন্তরীন উদ্বেগ

মে ৫, ২০২৬

যুদ্ধ না হলে ইরান এতদিনে পুরো মধ্যপ্রাচ্য দখল করে নিত: ট্রাম্প

মে ৫, ২০২৬

বল হাতে সাকিবুল, ফুটবলে মাইরিনের হ্যাটট্রিক

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদযাত্রা: ১৩ মে থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT