চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিয়মিত দু’টি অনলাইন আবৃত্তি আয়োজনে স্বরশ্রুতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৬ অপরাহ্ন ০৭, জুন ২০২০
শিল্প সাহিত্য
A A

এই সময়টা বাসায় থাকাই ভালো। করোনা পরিস্থিতি ধীরে ধীরে কিছুটা স্বাভাবিক জীবন শুরু হলেও বিশেষজ্ঞরা একে বলছেন, নয়া স্বাভাবিক বা ‘নিউ নরমাল’ অবস্থা। এর অর্থ, ঘরে থাকাসহ সতর্ক জীবনযাপনই চালিয়ে যেতে হবে। নতুন ধরনের এই জীবনযাপনের সাথে যতো দ্রুত সম্ভব মানিয়ে নিতে হচ্ছে সবাইকে। মানিয়ে নেয়ার এই প্রক্রিয়া থেকে বাদ যাচ্ছে না শিল্পচর্চা এমনকি বিনোদনও। তাই আগে মানুষ বাইরে গিয়ে যা উপভোগ করতো এখন তা করা হচ্ছে বাসায় বসেই।

করোনা সংক্রমণ রোধে সাধারণ ছুটির মাঝে হুট করেই ২৪ এপ্রিল বিকেলে অনলাইনে কবিতার আসর বসায় স্বরশ্রুতি। দারুণ সাড়া মেলে দর্শকের কাছ থেকে। এরপর রবীন্দ্র জয়ন্তীসহ বেশ কিছু সফল আয়োজন। তখনও অনলাইনে আবৃত্তি নিয়ে এতো বেশি নিয়মিত পরিবেশনা চোখে পড়েনি। শিশুদের নিয়ে স্বরশ্রুতির অনলাইন আয়োজন ‘আবোল তাবোল’ আশাতীত প্রশংসা কুড়ায় দর্শকদের। সংগঠন সিদ্ধান্ত নেয়, শ্রোতাদের এই ভালোবাসার প্রতিদান দিতে হবে। তাই শিশুদের নিয়ে ঈদের পর আরো একটি প্রযোজনা করে স্বরশ্রুতি।

সংগঠনটি এবার সিদ্ধান্ত নেয়, এখন থেকে প্রতি শুক্রবার সন্ধ্যে সাড়ে সাতটায় স্বরশ্রুতির কর্মী এবং আমন্ত্রিত আবৃত্তিশিল্পীদের নিয়ে হবে নিয়মিত আয়োজন ‘কবিতা প্রহর’ এবং শনিবার বিকেল ৫টায় হবে শিশুদের নিয়মিত আয়োজন ‘আবোল তাবোল’।

দু’টি আয়োজন স্বরশ্রুতির ফেসবুক পেজে সরাসরি  দেখা করা যাবে। শিশুদের আয়োজনটিতে আবৃত্তি শেখারও একটি পর্ব থাকছে। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আহ্কাম উল্লাহ্ ৫ জুন স্বরশ্রুতি’র আয়োজন ‘আবৃত্তি বেলা’য় এই কর্মসূচির সূচনা ঘোষণা করেন। আয়োজনগুলোর সঞ্চালনায় থাকছেন আশরাফুল আলম রাসেল এবং অন্যরা।

সামনে আরো নতুন পরিকল্পনা আছে বলেও জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক মীর মাসরুর জামান রনি। স্বরশ্রুতির আবৃত্তি কর্মশালার অনলাইন রেজিস্ট্রেশনও চলছে। ভার্চুয়াল পরিসরে এই কর্মশালায় বিশ্বের যেকোনো প্রান্ত থেকেই অংশ নেওয়া যাবে।

বিস্তারিত জানতে ভিজিট করতে হবে: স্বরশ্রুতির অফিশিয়াল ফেইসবুক পেইজ। এখানে ইনবক্সে সব ধরনের জিজ্ঞাসার উত্তর দিচ্ছে স্বরশ্রুতি।

Jui  Banner Campaign
ট্যাগ: আবৃত্তিস্বরশ্রুতি
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আইসিসি এমন কিছু করেনি যাতে আমাদের খেলতে যাওয়া উচিত’

ফেব্রুয়ারি ৮, ২০২৬

ঋণের দায়ে জেলহাজতে রাজপাল যাদব

ফেব্রুয়ারি ৮, ২০২৬

গুম, খুন ও লুটপাটের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করা হবে: নাহিদ ইসলাম

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: নৌবাহিনী প্রধানের ভোলা কন্টিনেন্ট পরিদর্শন।

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের পোখরা ভ্রমণ: পাহাড়ের কোলে শান্তির সন্ধান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT