চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিয়ন্ত্রণ সংস্থাগুলোর তদারকির অভাবেই সমস্যায় পিপলস লিজিং

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৭ অপরাহ্ণ ০৪, নভেম্বর ২০১৯
- সেমি লিড, অর্থনীতি
A A

নিয়ন্ত্রণ সংস্থাগুলোর তদারকির অভাবেই পুঁজিবাজারে তালিকাভুক্ত পিপলস লিজিংসহ আর্থিক প্রতিষ্ঠানগুলো সমস্যায় পড়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সোমবার পিপলস লিজিংয়ের আমানতকারীদের একটি প্রতিনিধিদল আমানত ফেরত পাওয়ার বিষয়ে অর্থমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন। এ বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, দুর্নীতিগ্রস্ত এসব প্রতিষ্ঠান কিভাবে চলে তা আমি জানি না। তবে দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শুধু সাবেক পরিচালনা পর্ষদ নয়, বর্তমান পরিচালনা পর্ষদের কোনো সদস্যের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ মিললে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। কাউকে ছাড় দেয়া হবে না।

পিপলস লিজিংয়ের আমানতকারীদের টাকা কত দিনের মধ্যে ফেরত দেয়া হতে পারে জানতে চাইলে মুস্তফা কামাল বলেন, কোনো অডিট ফার্মকে সময় বেঁধে দেয়া যায় না। একনাবিন নামে একটি অডিট ফার্মকে পিপলস লিজিংয়ের আর্থিক বিবরণী পর্যবেক্ষণের দায়িত্ব দেয়া হয়েছে। তারা কাজ করছে। তাদের প্রতিবেদনের উপর ভিত্তি করে আইন অনুযায়ী এবং প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

অর্থমন্ত্রী বলেন, পিপলসের আমানতকারীরা আজ (সোমবার) আমার সাথে দেখা করে সহায়তা চেয়েছেন। সরকারের পক্ষ থেকে তাদের সহায়তা করা হবে। ইতিমধ্যে পিপলস লিজিংয়ে অবসায়ক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। অবসায়ক পিপলসের দায়-দেনার বিষয়ে বিস্তারিত জানাবেন। এরপর অবসায়ক ও অডিট ফার্মের প্রতিবেদনের উপর নির্ভর করে পরবর্তী সিদ্ধান্তগুলো নেয়া হবে বলে জানান তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পিপলস লিজিং
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দিল্লির বায়ু দূষণ: স্বাস্থ্যমন্ত্রীর গাজর খাওয়ার পরামর্শ

পরবর্তী

ইনিংস ব্যবধানে জয় সিলেটের, অপেক্ষায় ঢাকা

পরবর্তী

ইনিংস ব্যবধানে জয় সিলেটের, অপেক্ষায় ঢাকা

সাদেক হোসেন খোকাকে নিয়ে কিছু স্মৃতি

সর্বশেষ

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT