চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিয়ন্ত্রণে আসেনি নাসির গ্লাস ফ্যাক্টরির আগুন

সোহেল তালুকদার সোহেল তালুকদার
১০:৪৮ পূর্বাহ্ণ ১৬, ডিসেম্বর ২০২১
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A
ফায়ার সার্ভিস কর্মীরা গ্লাস ফ্যাক্টরিতে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

১১ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি টাঙ্গাইলের মির্জাপুরের নাসির গ্লাস ফ্যাক্টরির আগুন। বুধবার দিবাগত রাত ১১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার সকাল সোয়া ৯টা পর্যন্তও আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে।

ফ্যাক্টরির ইলেকট্রিক্যালের সহকারি প্রকৌশলী তারিকুজ্জামান বলেন, রাত ১১ টার দিকে ওয়ার্কের মাধ্যমে আগুন লাগার খবর পাই। বিষয়টি তাৎক্ষণিক কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসকে জানানো হয়। তখন থেকেই ফায়ার সার্ভিস ও কারখানার কর্মীরা আগুণ নিয়ন্ত্রণের জন্য কাজ করছে। সকাল সোয়া ৯টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সহকারি পরিচালক মো. রেজাউল করিম জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন ধেরুয়ায় অবস্থিত নাসির গ্লাসওয়্যার কারখানাটিতে রাত ১১টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে টাঙ্গাইল, মির্জাপুর, বাসাইল, সখিপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসসহ মোট ৮টি ইউনিট কাজ করছে। আগুন এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। তবে আগুন যাতে ছড়িয়ে না পরে সে বিষয়ে কাজ করে যাচ্ছি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিচতলার একটি গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়েছে। হতাহতের খবর এখনো পাওয়া যায়নি।

ট্যাগ: টাঙ্গাইলের মির্জাপুর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

২৪ ঘণ্টায় যুক্তরাজ্যে রেকর্ড সংক্রমণ

পরবর্তী

একদিনে বিশ্বজুড়ে আক্রান্ত ৭ লাখের বেশি, মৃত্যু প্রায় ৮ হাজার

পরবর্তী
জনসমাগমে মানুষজনের মুখে মাস্ক, স্বাস্থ্য সচেতনতা দেখানো. Channel i News - চ্যানেল আই নিউজ

একদিনে বিশ্বজুড়ে আক্রান্ত ৭ লাখের বেশি, মৃত্যু প্রায় ৮ হাজার

প্রধানমন্ত্রী জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন, সেনা সদস্যরা সালাম দিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে জাতির পিতার প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সর্বশেষ

স্কুলের ড্রেস কোডে হিজাবের দাবি নাকচ করল ভারতের হাইকোর্ট

আগস্ট ২৫, ২০২৬
ছবি: বঙ্গোপসাগরে ট্রলারডুবি (প্রতিনিধি)।

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

৮ হাজার কোটি টাকার পণ্য কিনছে টিসিবি, তালিকায় নতুন যেসব পণ্য

আগস্ট ২৫, ২০২৬

ইমরান খান ইস্যুতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চাইলেন সাবেক স্ত্রী জেমিমা

আগস্ট ২৫, ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা তোলা বিষয়ে নতুন সিদ্ধান্ত

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT